চাঁদপুরে মোশারফ ফাউন্ডেশন টি-১০ কাপ গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন আশার আলো একাদশ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মে ৯, ২০২৬ | ৮:৪৭
Link Copied Successfully!

চাঁদপুরের উৎসবমুখর এবং আনন্দঘন আয়োজনের মধ্যদিয়ে মোশারফ ফাউন্ডেশন টি-১০ কাপ-২০২৬ -এর গ্র্যান্ড ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ মে) বিকাল ৩টায় চাঁদপুর শহরের কোড়ালিয়া এলাকার ৪ রাস্তা সংলগ্ন মাঠে এই আয়োজন করা হয়। ফাইনাল খেলায় মেঘনা ওয়ারিয়র্সকে পরাজিত করে আশার আলো একাদশ চ্যাম্পিয়ন হয়। গ্র্যান্ড ফাইনাল খেলাকে ঘিরে মাঠজুড়ে দর্শকদের ব্যাপক উপস্থিতি ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ফাইনাল খেলায় অংশগ্রহণকারী দুই দলের খেলোয়াড়রা দারুণ নৈপুণ্য প্রদর্শন করেন। পুরো ম্যাচজুড়ে দর্শকদের মাঝে ছিল বাড়তি উচ্ছ্বাস ও আনন্দ।টুর্নামেন্টের আয়োজন করে কোড়ালিয়া ক্রিকেট একাদশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং পৌরসভার মেয়র পদপ্রার্থী আলহাজ্ব মোশারফ হোসাইন হাওলাদার। উদ্বোধক হিসেবে টুর্নামেন্টের বিজয়ী ও রানারা দলের হাতে ট্রফি তুলে দেন ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন বাংলাদেশ (কোয়াব) চাঁদপুরের সদস্য এবং মোশারফ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মারজুক মুঈদ ঐশ্বর্য।

বিজ্ঞাপন

তিনি বলেন, বর্তমান সময়ে আমাদের যুব সমাজ ধীরে ধীরে অপসংস্কৃতি এবং মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। তাদেরকে এই ভুল পথ থেকে ফিরিয়ে আনতে ধর্মচর্চা এবং খেলাধুলার কোন বিকল্প নেই। তরুণ সমাজের প্রত্যেকে যদি যার যার ধর্মচর্চা করে এবং খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার সাথে যুক্ত থাকে, তাহলে তারা খারাপ পথে ধাবিত হবে না।

তিনি আরো বলেন, আমরা মোশারফ ফাউন্ডেশনের পক্ষ থেকে চাঁদপুরে ক্রীড়া, শিক্ষা, স্বাস্থ্য এবং নারী অধিকার নিয়ে কাজ করছি। আমাদের এই সামাজিক ও মানবিক কাজের অংশ হিসেবে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আমি মনে করি আজকের এই সাফল্য সম্পূর্ণ কোড়ালিয়া এলাকাবাসীর। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা সুন্দর একটি টুর্নামেন্ট সম্পন্ন করতে পেরেছি। এজন্য আমি সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। ইনশাল্লাহ আগামীতেও আমাদের এই ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ অভি, জেলা যুবদলের সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাড. আতিকুর রহমান, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ খোকন মিজি, সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হাওলাদার এবং ৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ বাদল বেপারী, ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ কালু রাঢ়ী। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী দর্শক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

খেলায় মোট ৮ টি দল অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন দল আশার আলো ৯ উইকেটে ১৫২ রান করে এবং রানার আপ দল মেঘনা ওয়ারিয়র্স ৮ উইকেট ১১২ রান করে। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন হৃদয় এবং ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন তানভীর। সেরা বোলার নির্বাচিত হন রকিবুল হাসান। ফাইনাল খেলায় আম্পায়ার ছিলেন, জয়নাল আবেদিন ও বাবু খান।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ