চাঁদপুরে মাদকের বিরুদ্ধে টাস্কফোর্সের কঠোর অভিযান: ৩ মাদক কারবারির সাজা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মে ৭, ২০২৬ | ১২:১২
Link Copied Successfully!

চাঁদপুরে মাদকবিরোধী পৃথক অভিযানে তিন মামলায় তিন মাদক কারবারিকে আটক করে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে জেলার কচুয়া উপজেলায় শিক্ষার্থীদের মাঝে মাদকের কুফল সম্পর্কে গণসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

বুধবার (০৬ মে) চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় ডিএনসি চাঁদপুর এবং জেলা প্রশাসনের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স এ অভিযান পরিচালনা করে। পরে রাতে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মুহাম্মদ মিজানুর রহমান।

জানা যায়, চাঁদপুর সদর থানাধীন ওয়্যারলেস বাজার মৃধা বাড়ী রোডস্থ রসুর বাড়ীর সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে মহসিন ভূঁইয়া (৪৭) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। আটক মহসিন তরপুরচন্ডী ভূঁইয়া বাড়ির মৃত আলেক ভূঁইয়ার ছেলে। এসময় তার কাছ থেকে ২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রহমত উল্লাহ তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

বিজ্ঞাপন

একই এলাকায় পৃথক আরেক অভিযানে পশ্চিম সকদির খান বাড়ির মো. রিপন মিয়া (৩২) কে আটক করা হয়। আটক রিপন মিয়া নজরুল ইসলামের ছেলে। এসময় তার কাছ থেকে ২ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

অপরদিকে, চাঁদপুর সদর উপজেলার পশ্চিম শ্রীরামপুর জমাদ্দার বাড়ীর সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে রঘুনাথপুর ব্যাপারী বাড়ির মো. দাদন মিয়া (৪২) কে আটক করা হয়। তার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে ৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

তিনটি মামলাতেই প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আবু রেজা মেহেদী হাসান।

বিজ্ঞাপন

এদিকে, একইদিনে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে কচুয়া উপজেলার দরবেশগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী গণসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে মাদকের ভয়াবহতা ও এর সামাজিক কুফল সম্পর্কে আলোচনা করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে মাদকের কুফল সম্পর্কিত লিফলেট বিতরণ করা হয়।

মাদক নির্মূলে অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান ডিএনসি চাঁদপর এর সহকারী পরিচালক মুহাম্মদ মিজানুর রহমান।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ