মতলবে হামলার অভিযোগ নিয়ে পক্ষদ্বয়ের বিতর্ক, এলাকাবাসীর প্রতিবাদ ও গণস্বাক্ষর

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মে ৪, ২০২৬ | ১০:০৭
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উত্তর বাইশপুর এলাকায় একটি হামলা ও ভাঙচুরের অভিযোগকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে ব্যাপক বিতর্ক। একদিকে ভুক্তভোগীর অভিযোগ, অন্যদিকে সরেজমিনে এলাকাবাসীর ভিন্নমত সামনে এসেছে।

সম্প্রতি একটি জাতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে মতলব পৌরসভার ১ নং ওয়ার্ডের বাইশপুর গ্রামের পাঠান বাড়ির মৃত সোবহান পাঠানের পুত্র মোঃ লোকমান পাঠান অভিযোগ করেন, তার নির্মাণাধীন বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে এবং তার পরিবারকে হুমকি দেওয়া হয়েছে। তিনি দাবি করেন, হামলার সময় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ একাধিকবার কল করেও কোনো সহায়তা পাননি।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, জমি সংক্রান্ত বিরোধের জেরে মোঃ রাসেল পাঠান, মোঃ জলিল পাঠান, মোঃ সোহেল পাঠানসহ কয়েকজন এ ঘটনায় জড়িত।

বিজ্ঞাপন

তবে এ বিষয়ে এলাকায় সরেজমিনে খোঁজ নিয়ে ভিন্ন চিত্র পাওয়া গেছে বলে দাবি করেছেন স্থানীয়রা। এলাকাবাসীর একটি অংশের মতে, উক্ত হামলা ও ভাঙচুরের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।

গত ১ মে ২০২৬, শুক্রবার মাগরিবের পর এলাকাবাসী ও স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে বিষয়টি যাচাই-বাছাই করা হয়। সেখানে উপস্থিত অনেকেই জানান, বাস্তবে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।

অভিযোগ অস্বীকার করে রাসেল পাঠান বলেন, “একই বাড়ির লোকমান পাঠানের সঙ্গে আমার দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছে। সম্প্রতি তিনি এ বিরোধকে কেন্দ্র করে মারামারির একটি মিথ্যা ঘটনা সাজিয়ে আমার ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন করার পায়তারা করছেন।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “লোকমান পাঠান আমার দূরসম্পর্কের চাচা। তিনি আমার প্রাপ্য জমি বুঝিয়ে না দিয়ে আমার ঘরের সামনে চলাচলের পথ বন্ধ করে বহুতল ভবন নির্মাণ করছেন। ভবনটি নির্মিত হলে আমার বাড়িতে প্রবেশের পথ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে।”

রাসেল পাঠান দাবি করেন, “লোকমান পাঠানের স্ত্রীর সঙ্গে আমার কোনো মারামারি বা কথা কাটাকাটির ঘটনা ঘটেনি। এমনকি স্বর্ণ নিয়ে যাওয়ার অভিযোগটিও সম্পূর্ণ ভিত্তিহীন।”

এ সময় এলাকাবাসী ঐক্যবদ্ধভাবে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তাদের অভিযোগ, মোঃ লোকমান পাঠান দীর্ঘদিন ধরে এ ধরনের মিথ্যা অভিযোগ ও মামলার সাথে জড়িত, যার ফলে এলাকায় অস্থিরতা সৃষ্টি হচ্ছে।

ঘটনার প্রতিবাদে এলাকাবাসী গণস্বাক্ষর কর্মসূচি পালন করেন। এতে পাঠান বাড়ির রহমতুল্লাহ, আক্কাস, জাফর, শফিক, নুরুজ্জামান সহ প্রায় ৫০ জন অংশগ্রহণ করেন এবং ভবিষ্যতে এ ধরনের মিথ্যা সংবাদ প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান।

এদিকে, এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ মতলবে মেঘনা লাইফ ইন্সুইরেন্সের ৩০ লক্ষ টাকার মৃত্যু দাবী চেক হস্তান্তর অনুষ্ঠান কালিকাপুর উবির ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জাল, মাদক ও বেপরোয়া নৌযান: চাঁদপুরে দুই মাসে নৌ পুলিশের ৮১ মামলা হাজীগঞ্জ ২০ পিচ ইয়াবাসহ বাবা ছেলে গ্রেপ্তার হাজীগঞ্জে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন