চাঁদপুরে শহরের পালপাড়া এলাকায় ফ্ল্যাট বাড়িতে দুর্ধর্ষ চুরি, থানায় অভিযোগ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মে ৪, ২০২৬ | ৯:২২
Link Copied Successfully!

চাঁদপুর শহরের পালপাড়া শান্তিধারা আবাসিক এলাকায় একটি ফ্ল্যাট বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরচক্র সুকৌশলে ঘরের ভেতর প্রবেশ করে স্বর্ণালংকার এবং নগদ টাকা নিয়ে গেছে।

৩০ মে রাতের কোন এক সময়ে স্থানীয় মোঃ মজিবুর রহমানের মালিকানাধীন বাড়ির ভাড়াটিয়া নূর মোহাম্মদের বসত ঘরে এই ঘটনা ঘটে। এতে খেটে-খাওয়া একটি মধ্যবিত্ত পরিবার অনেকটা নিঃস্ব হয়ে পড়েছে।

এ বিষয়ে গত ৩ মে রাতে ভুক্তভোগী নূর মোহাম্মদের স্ত্রী ঝর্না বেগম চাঁদপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগে তিনি জানান, অনেকদিন ধরে তারা চাঁদপুর শহরের পালপাড়া শান্তিধারা আবাসিক এলাকার স্থানীয় মোঃ মজিবুর রহমানের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন। ওই বিল্ডিংয়ে তারাসহ ৩টি ভাড়াটিয়া পরিবার রয়েছেন।

বিজ্ঞাপন

৩০ এপ্রিল তিনি পরিবারের সদস্যদের নিয়ে মেয়ের শ্বশুর বাড়িতে বেড়াতে যান। পরের দিন সকালে পার্শ্ববর্তী বাড়ির দারোয়ান তাকে ফোন করে জানায়, তাদের ঘরে দরজার তালা খোলা। খবর পেয়ে তিনি দ্রুত বাড়িতে এসে ঘরের আসবাবপত্র এলোমেল এবং আলমারির ড্রয়ারগুলো খোলা অবস্থায় দেখতে পান।

ঝর্না বেগম আরো জানান, তাদের অনুপস্থিতির কোন এক সময়ে চোরের দল সুকৌশলে ঘরের ভেতর প্রবেশ করে। তারা ঘর থেকে প্রায় দেড় ভরী ওজনের স্বর্ণের চেইন, আংটি, একজোড়া কানের দুল, দুটি নাকফুল এবং মেয়ের জামাইর বিদেশে যাওয়ার জন্য গচ্ছিত রাখা সাড়ে ৩ লক্ষ টাকা চুরি করে নিয়ে গেছে। এই ঘটনায় তিনি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের দ্রুত গ্রেফতার এবং চুরি হওয়া টাকা ও স্বর্ণালংকার উদ্ধারের দাবি জানান।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ