দেশের বৃহৎ মৎস্য কেন্দ্র চাঁদপুরে নেই ইলিশের দেখা!

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মে ৩, ২০২৬ | ৩:১৩
Link Copied Successfully!

দেশের বৃহৎ মৎস্য কেন্দ্র চাঁদপুর বড় স্ট্যাশন মাছঘাট। স্বাভাবিক ভাবে এ ঘাটে ইলিশ সরবরাহ হয় ৫০০-৬০০ মণ। ২ মাসের নিষেধাজ্ঞা শেষে যেখানে রুপালী ইলিশে ভরপুর থাকার কথা বাজার সেখানে প্রতিদিন ঘাটে আসছে মাত্র ১০-১৫ মণ ইলিশ।

ইলিশের বাড়ি চাঁদপুর। যেখানে নিষেধাজ্ঞার পর জেলেদের জালে মিলতো ঝাঁকে ঝাঁকে ইলিশ। হাঁকডাকে সরগরম থাকতো দেশের বৃহৎ মৎস কেন্দ্র চাঁদপুর বড় স্ট্যাশন মাছঘাট। আজ সেই মৎস্য কেন্দ্রে নেই ক্রেতা-বিক্রেতার হাঁকডাক। আগের মতো নেই কেনা-বেচাও।

বিক্রেতারা বলছেন, যেখানে প্রতিনিয়ত ৫০০-৬০০ মণ ইলিশ কেনা-বেচা হতো৷ সেই ঘাটে এখন আসছে মাত্র ১০-১৫ মণ ইলিশ। ইলিশের সরবরাহ কম থাকায় দামও এখন আকাশচুম্বী। এ ঘাটে ১ কেজি সাইজের ইলিশ বিক্রি হচ্ছে ২৮শ থেকে ৩ হাজার টাকায়, ৭০০ থেকে ৮০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ২৩শ থেকে ২৫শ টাকায় আর ৫০০ থেকে ৬০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ১৫শ থেকে ১৬শ টাকায়।

বিজ্ঞাপন

এদিকে জুন-জুলাই মাসে ইলিশের ভরা মৌসুম। এখন জেলেরা ট্রলার নিয়ে বের হলেও জালে ভিড়ছে না কাঙ্খিত ইলিশ। ঘাটে এমন পরিস্থিতি আরও মাসখানেক থাকবে বলে জানান জেলা মৎস্য বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. শবে বরাত।

টানা ২ মাসের নিষেধাজ্ঞায় ঋণের বোঝায় জর্জরিত জেলেদের কপালে এখন চিন্তার ভাজ। নদীতে ইলিশ না পেলে ঋণমুক্ত হতে জেলেদের পড়তে হবে হিমশিমে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু