যৌথ অভিযানে মতলবে মাদক সম্রাট ও কিশোর গ্যাংসহ ৮ জন গ্রেফতার

মাহফুজ মল্লিক
আপডেটঃ এপ্রিল ২৯, ২০২৬ | ৭:৩৪
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব দক্ষিণে উপজেলা প্রশাসন ও পুলিশের ২ দিনের যৌথ অভিযানে মাদক সম্রাট, কিশোর গ্যাং এবং মাদক সেবনকারীসহ ৮ জনকে গ্রেফতার করেছে।

২৭ ও ২৮ এপ্রিল মধ্যে রাত পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার কেএম ইশমাম এবং মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান মানিকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

আটক কৃতরা হচ্ছে উপজেলার নবকলস গ্রামের মাদক সম্রাট রাসেল ওরপে বায়ান্ন ভিসা রাসেল(৩৩), নায়েরগাঁও খিদিরপুরের মাদক ব্যবসায়ী ইব্রাহিম খলিল পাটোয়ারী (৩৫),মধ্য পিংড়া গ্রামের মাদক ব্যবসায়ী  মোঃ শাহিদ (২৮), চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামের কিশোর গ্যাং এর সদস্য মোঃ বোরহান (২৭), মোঃ বাইজিদ (১৬) এবং মোঃ ফাহিম হাওলাদার (১৭) ও মাদক সেবনকারী সৈকত খান (২১)।

বিজ্ঞাপন

আটককৃতদের মধ্যে রাসেল ওরপে বায়ান্ন ভিসা রাসেলকে ১ বছর, মাদক সেবনকারী সাহীদকে ৩ মাস ও সৈকত খানকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অন্যান্য আসামীদের বিরুদ্ধে থানায় বিভিন্ন মামলা হয়েছে বলে জানান পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আটককৃতদের বিরুদ্ধে যুব সমাজকে ধ্বংস করার জন্য তারা কয়েকটি চক্র বিভিন্ন স্থানে মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে যোগাযোগ করে মাদকের ব্যবসা করে আসছে। তাদের অনেকের বিরুদ্ধে মতলব দক্ষিণ থানাসহ বিভিন্ন থানায় অসংখ্য মাদকের মামলা রয়েছে এবং গ্রেফতার হয়ে জামিনে বেরিয়ে এসে পুনরায় এ ব্যবসাই করছিল। এদিকে স্থানীয় সাংসদ এড.মো.জালাল উদ্দিন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন। তারই ধারাবাহিকতায় মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদলও তার নিজ জন্মস্থান পৌরসভার ৬ নং ওয়ার্ড তথা ঢাকিরগাঁও, নবকলস ও উত্তর দিঘলদী গ্রাম থেকে মাদক বিরোধী প্রতিরোধ কমিটির মাধ্যমে মাদক নির্মুলে জেহাদ ঘোষণা করেন। এতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও মাদক বিক্তেতা ও সেবনকারীদের ধরতে থানার এস আই এবং এএসআইদের সমন্বয়ে কয়েকটি টীম গঠন করে সোমবার ও মঙ্গলবার মধ্যে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়। অভিযানের মাধ্যমে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান মানিক বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে মাদক ব্যবসায়ী ৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়। এছাড়া অন্যান্য আসামিদের বিরুদ্ধে৷ বিভিন্ন মামলা দায়ের করা হয়েছে। তিনি আরো বলেন, অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

অপরাধী যে কেউ হউক কাউকে ছাড় দেওয়া হবে না। মাদক ও অপরাধ নির্মুলে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ মতলবে মেঘনা লাইফ ইন্সুইরেন্সের ৩০ লক্ষ টাকার মৃত্যু দাবী চেক হস্তান্তর অনুষ্ঠান কালিকাপুর উবির ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জাল, মাদক ও বেপরোয়া নৌযান: চাঁদপুরে দুই মাসে নৌ পুলিশের ৮১ মামলা হাজীগঞ্জ ২০ পিচ ইয়াবাসহ বাবা ছেলে গ্রেপ্তার হাজীগঞ্জে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন