আকাশ ছোঁয়া স্বপ্ন নিয়ে ক্লীন চাঁদপুর ক্রিকেট একাডেমির যাত্রা শুরু

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ২৯, ২০২৬ | ৫:৫৯
Link Copied Successfully!

চাঁদপুরের শামীম হোসেন পাটোয়ারী। হাতের কব্জি ঘুরানো সর্টে অবাক করেছিলো পুরো বিশ্বকে। জাতীয় দলে সুযোগ পাওয়ার পর উজ্জ্বল করেছে চাঁদপুরের নাম। অভিষেকের পর মিডিয়া পড়ায় তোলপাড় চাঁদপুরের চাঁদ খ্যাত শামীম পাটোয়ারী।

এবার শামীম পাটোয়ারীর মতো শত শত ক্রিকেটার তৈরির স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করলো ক্লীন চাঁদপুর ক্রিকেট একাডেমি। শুধু শামীম পাটোয়ারী নয়, চাঁদপুরের সুনাম ছড়িয়ে দিতে ছোট্ট এই ক্রিকেটাররাই এগিয়ে আসবে স্বপ্ন একাডেমির প্রতিষ্ঠাতা এডভোকেট নুরুল আমিন খান আকাশের।

বুধবার সকালে চাঁদপুর স্টেডিয়ামে ক্লীন চাঁদপুর ক্রিকেট একাডেমির উদ্বোধন করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা এডভোকেট নুরুল আমিন খান আকাশ।

বিজ্ঞাপন

কিশোর গ্যাং রোধ ও মোবাইল আসক্তি থেকে বিমুখী করতে তরুণ প্রজন্মের শিক্ষার্থীদের হাতে ব্যাট-বল তুলে দিতে ক্লীন চাঁদপুরের এমন উদ্যোগ। ক্রিকেট একাডেমির পাশাপাশি ফুটবল ও বাস্কেট বল একাডেমি করা হবে বলে জানান নুরুল আমিন খান আকাশ।

পরিচালক সাবেক ক্রিকেটার কামরুল ইসলাম ও ক্রিকেট কোচ পলাশ কুমার সোম বলেন, এই একাডেমীতে বয়সভিত্তিক চার ক্যাটাগরিতে ভর্তি ও সপ্তাহে তিন ক্লাস করার সুযোগ থাকছে। একদিন এই একাডেমি থেকে জাতীয় দলের খেলবে -এমন স্বপ্ন ক্লীন চাঁদপুরের।

নিজেদের স্বপ্ন বাস্তবায়ন ও ক্রিকেট খেলা শিখতে এমন একাডেমিতে ভর্তি হতে পেরে খুশি শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

ক্লীন চাঁদপুর ক্রিকেট একাডেমি উদ্বোধনকালে উপস্থিত ছিলেন ক্লীন চাঁদপুরের ফুটবল কোচ আজিজুল্লাহ জিন্নাহ, লুৎফর রহমান সজীব, বিল্লাহ হোসেন নবীর হোসেন ও জিল্লুর রহমান।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ