হাই ভোল্টেজের খুঁটিতে উঠে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত শিশু

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ২১, ২০২৬ | ৮:৪৫
Link Copied Successfully!

চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের কুমারডুগি এলাকায় পাখির বাসা দেখতে হাই ভোল্টেজের বিদ্যুতের খুটিতে বিদ্যুতায়িত হয়ে জারিফ (১৩) নামে মাদ্রাসা ছাত্র গুরুতর আহত হয়েছে। এতে তার শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল পৌঁনে ৯টার দিকে ওই ইউনিয়নের বেপারী বাড়ির পাশে এই ঘটনা ঘটে। জারিফ স্থানীয় মান্দারী সিনিয়র মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।

গুরুতর আহত হওয়ার তথ্য নিশ্চিত করেন শাহমাহমুদপুর ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা আব্দুল কুদ্দুছ রোকন। তিনি বলেন, এই ঘটনা মোবাইল ফোনে শিশুর মা সংরক্ষিত ওয়ার্ড ইউপি সদস্য মুক্তা বেগম জানিয়েছেন।

বিজ্ঞাপন

শিশুর পিতা শিপন বেপারী বলেন, ঘটনার সময় তিনি নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। তার ছেলে পাখির বাসা দেখতে বিদ্যুতের খুটিতে উঠে গুরুত আহত হয়। তাৎক্ষনি এলাকার সম্পর্কে বাগিনা হাবিবসহ লোকজন তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জরুরি বিভাগের চিকিৎসক রেফার করে। বর্তমানে সেখানে চিকিৎসাধীন আছে।

শিশুর মা মুক্তা বেগম জানান, চিকিৎসা দেয়ার পর তার ছেলেকে আইসিইউতে রাখা হয়েছে। তার অবস্থা আশঙ্কামুক্ত নয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ