হাজীগঞ্জে এসএসসি পরীক্ষা সম্পন্ন ও গ্রহণের লক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ২০, ২০২৬ | ৭:১৩
Link Copied Successfully!

আগামীকাল মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে সারাদেশে শুরু হচ্ছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা। সারাদেশে সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে একযোগে অনুষ্ঠিত এই পরীক্ষায় হাজীগঞ্জে মোট ৪ হাজার ৫৮১ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।

পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে গ্রহণের লক্ষ্যে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আর পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে গ্রহণ ও সম্পন্ন করার লক্ষ্যে সোমবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেনের সভাপতিত্বে উপজেলা ই-সেন্টারে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল জব্বার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম জাহাঙ্গীর আলম, ট্যাগ অফিসার উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. তাজুল ইসলাম হাওলাদার ও হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম প্রমুখ।

বিজ্ঞাপন

সভায় জানানো হয়, প্রতিটি কেন্দ্রে একজন করে কেন্দ্র সচিব ছাড়া ৫ সদস্য বিশিষ্ট কমিটি দায়িত্ব পালন করবেন। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপসিস্থিতির পাশাপাশি কেন্দ্রের নিরাপত্তায় ক্লোজসার্কিট ক্যামেরা স্থাপন করা হয়েছে। এছাড়া জেলা ও উপজেলা প্রশাসন, বোর্ড ও শিক্ষা অফিসের কর্মকর্তারা কেন্দ্র ভিজিট করবেন।

উপজেলার ৯টি কেন্দ্রে ২ হাজার ৯৫৩ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষা, ৩টি কেন্দ্রে ১ হাজার ১৭১ জন দাখিল ও ২টি কেন্দ্রে ৪৫৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে। সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন, একাডেমিক সুপারভাইজার সুনির্মল দেউরী’সহ অন্যান্য সরকারি কর্মকর্তা, কেন্দ্র সচিব, শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২