হাজীগঞ্জের গৌরশ্বরে চাঁদা দাবিতে হামলা, আহত ২, থানায় অভিযোগ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ১৯, ২০২৬ | ৮:৫৯
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। এতে ২ জন আহত হয়েছেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, রবিবার (১৯ এপ্রিল) সকাল আনুমানিক ১০টার দিকে হাজীগঞ্জ থানাধীন গৌরশ্বর এলাকার ৪নং সাক্ষীর দোকানে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, মোঃ হানিফ কাজী (৫০) ও আব্দুল মালেক কাজী (৬৫)।

ভুক্তভোগী হানিফ কাজী অভিযোগে বলেন, এলাকার ইমান হোসেন, তানিম হোসেন ও নবীর হোসেনসহ কয়েকজন দীর্ঘদিন ধরে বিভিন্ন অপকর্মে জড়িত। কিছুদিন আগে অভিযুক্তদের এক আত্মীয়কে চুরির সময় ধরিয়ে দেওয়ার পর থেকেই তাকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল তারা।

বিজ্ঞাপন

ঘটনার দিন মসজিদের কাজের জন্য ভেকু আনার পর অভিযুক্তরা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। পরে হানিফ কাজী ভেকুর তেলের টাকা দিতে ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। তাকে এলোপাথাড়ি মারধর করে গুরুতর জখম করা হয় এবং গলা চেপে ধরারও চেষ্টা করা হয়। এ সময় তার কাছে থাকা ভেকুর তেল কেনার নগদ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও ওঠে।

এসময় উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে। পরে বিষয়টি মীমাংসার কথা বললে অভিযুক্তরা আব্দুল মালেক কাজীর ওপরও হামলা চালিয়ে গুরুতর আহত করে।

পরে স্থানীয়দের সহায়তায় আহতদের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং চিকিৎসা দেওয়া হয়।

বিজ্ঞাপন

ভুক্তভোগীরা জানান, অভিযুক্তরা এখনও তাদের প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে, ফলে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ বিষয়ে হাজীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের