আদর্শ স্কুল মতলবের এসএসসি পরীক্ষার্থীদের বার্ষিক দোয়া ও বিদায় সম্বর্ধনা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ১৬, ২০২৬ | ৮:২০
Link Copied Successfully!

মতলব দক্ষিণ উপজেলার ইসলামিক সোসাইটি কর্তৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আদর্শ স্কুল মতলবের এসএসসি পরীক্ষার্থীদের বার্ষিক দোয়া ও বিদায় সম্বর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বেলা ১১টায় বিদ্যালয় মিলনায়তনে বার্ষিক দোয়া ও বিদায় সম্বর্ধনা সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ইসলামিক সোসাইটির মতলবের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুর রহমান।

বিজ্ঞাপন

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জীবনের প্রতিটি ধাপে সততা, অধ্যবসায় ও মানবিক মূল্যবোধ ধারণ করে এগিয়ে যেতে হবে। তোমরা অত্যন্ত মানবিক ও ˆনতিক শিক্ষা পেয়েছো।শিক্ষার্থীদের আলোকিত মানুষ রূপে গড়ে উঠবে। তোমরা বিদ্যালয়ের মধ্যে দিয়ে লেখাপড়ার ধারাবাহিকতা রক্ষা করে কলেজ জীবনে শিক্ষার মনোনিবেশ আরো বিকশিত করে ভালো ফলাফলে উন্নত শিক্ষা লাভ করে উচ্চপদস্থ কর্মকর্তা হয়ে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে দেশ ও জাতির সেবায় নিজেকে নিয়োজিত রাখবে।

তিনি আরও বলেন, সমৃদ্ধ বাংলাদেশ গঠনে শিক্ষার বিকল্প নেই, ভাল ফলাফলের পাশাপাশি একজন আদর্শ চরিত্রের মানুষ হতে হবে| দীর্ঘদিন বিদ্যালয় জীবনে যা শিখেছেন তা ভবিষ্যতে কাজে লাগিয়ে দেশের সেবায় নিজেদের নিয়োজিত রাখবেন।বিদায় মানে শেষ নয়, বরং নতুন এক উচ্চতর শিক্ষা জীবনের শুরু। আদর্শ স্কুল মতলব থেকে যে নৈতিক শিক্ষা তোমরা গ্রহণ করেছো, তা যেন আগামী দিনে দেশ ও জাতির কল্যাণে কাজে লাগিয়ে আদর্শ নাগরিক হতে হবে| তিনি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. আব্দুর রহিম সরকারের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. সালেহ আহম্মেদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক মো. আব্দুর রশিদ পাটওয়ারী, রয়মনেন নেছা মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. রফীক উল্লাহ হেলালী, মতলব প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক রেদওয়ান আহমেদ জাকির, ইসলামিক সোসাইটির সদস্য মো. নুরুজ্জামান মিয়াজী, সদস্য মো. শরীফ উল্লাহ পাটোয়ারী, সামছুন্নাহার হাইস্কুলের প্রধান শিক্ষক মো. আবু সাঈদ, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা মো. আবুল বাসার মিজি, মো. কবির হোসেন দেওয়ান, মো. মোজাম্মেল হক প্রমুখ।

বিজ্ঞাপন

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোশারফ হোসেন।ইংরেজিতে শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, ১০ম শ্রেণির শিক্ষার্থী জাকিয়া আক্তার, ৯ম শ্রেণির শিক্ষার্থী মাহিমা আক্তার, উপস্থিত বক্তব্য রাখেন, ১০ম শ্রেণির শিক্ষার্থী নুসরাত জাহান, বিদায় সম্বর্ধনা পাঠ করেন তাসপিয়া আক্তার, বিদায়ী বাণী পাঠ করেন মো. মিজানুর রহমান, ইসলামী সংগীত পরিবেশন করেন মো. ফাহিদ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোওয়াত করেন শিক্ষার্থী নাফিসা আক্তার, কুরআনের বাংলা অর্থ তরজমা করেন তাসপিয়া আক্তার।

এ সময় সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন, সাংবাদিক, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ মতলবে মেঘনা লাইফ ইন্সুইরেন্সের ৩০ লক্ষ টাকার মৃত্যু দাবী চেক হস্তান্তর অনুষ্ঠান কালিকাপুর উবির ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জাল, মাদক ও বেপরোয়া নৌযান: চাঁদপুরে দুই মাসে নৌ পুলিশের ৮১ মামলা হাজীগঞ্জ ২০ পিচ ইয়াবাসহ বাবা ছেলে গ্রেপ্তার হাজীগঞ্জে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন