তীব্র তাপদাহেও মানবতার দৃষ্টান্ত বর্ষবরণের ভিড়ে বিনামূল্যে পানিয়সহ বিভিন্ন উপকরণ বিতরণে তরুণদের ব্যতিক্রমী উদ্যোগ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ১৪, ২০২৬ | ১১:৫৭
Link Copied Successfully!

নববর্ষের বর্ষবরণে যখন পুরো জেলার মানুষ উৎসবের আনন্দে মেতে উঠেছে, ঠিক সেই সময় ভিন্ন এক মানবিক উদ্যোগ নিয়ে ব্যস্ত ছিল একদল তরুণ। চাঁদপুর সরকারি কলেজ (চাঁসক) ছাত্র সংসদের সাবেক জিএস হাজী মোশাররফ হোসেনের নেতৃত্বে তরুণ প্রজন্মের একটি দল তীব্র তাপপ্রবাহ উপেক্ষা করে সাধারণ মানুষের সেবায় নিজেদের নিয়োজিত রাখছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে চাঁদপুর সরকারি কলেজ মাঠে পহেলা বৈশাখের বর্ষবরণ অনুষ্ঠানের মঞ্চসংলগ্ন স্টলগুলো ঘুরে দেখা যায়, যেখানে অধিকাংশ স্টলে তুলনামূলক কম ভিড় থাকলেও একটি স্টলে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। আর সেই ভিড়ের কেন্দ্রবিন্দুতে ছিল এই মানবিক উদ্যোগ।

প্রখর রোদ আর অসহনীয় গরমে হাঁসফাঁস করা মানুষের মাঝে স্বস্তি ফিরিয়ে আনতেই হাজী মোশাররফ হোসেনের পক্ষ থেকে তরুণরা বিনামূল্যে শীতল পানি, লেমন মিট, হাতপাখা, চাবির রিং ও নববর্ষ খচিত সানগ্লাস বিতরণ করেন। পাশাপাশি বিনোদনের আমেজ বাড়াতে রাখা হয় খেলার সামগ্রী, যেখানে অংশগ্রহণকারীদের জন্য শরবতসহ নানা উপহারও ছিল।

বিজ্ঞাপন

প্রায় দুই সহস্রাধিক মানুষের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়েছে বলে জানা গেছে। দর্শনার্থীদের অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলে এই উদ্যোগকে সাধুবাদ জানান।

তরুণদের কেউ কেউ নিজের হাতে উপকরণ তৈরি ও পরিবেশন করতে গিয়ে কিছুটা হিমশিম খেলেও ক্লান্তির কোনো ছাপ দেখা যায়নি। বরং মানুষের মুখে হাসি ফোটাতে পারার আনন্দই যেন তাদের ক্লান্তিকে ছাপিয়ে গেছে।

এ বিষয়ে গণমাধ্যমকে তরুণদের এই দলের প্রধান সমন্বয়ক মারজুক মুঈদ (ঐশ্বর্য) বলেন, তীব্র গরমে আগত সাধারণ মানুষ যেন কিছুটা হলেও স্বস্তি পায়, সে লক্ষ্যেই কলেজের সাবেক জিএস হাজী মোশাররফ হোসেনের পক্ষ থেকে আমরা লেমন মিট, পানি, পাখা ও সানগ্লাসসহ বিভিন্ন সামগ্রী বিনামূল্যে বিতরণ করছি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, নববর্ষ উদযাপনে আসা মানুষদের আনন্দ যেন ব্যাহত না হয় এবং এই রঙিন দিনে তাদের আনন্দও রঙিন হয়ে ওঠে, সেই লক্ষ্যেই আমাদের এই ছোট্ট প্রয়াস।

এদিকে, এমন ব্যতিক্রমী মানবিক উদ্যোগ স্থানীয়দের মনে দারুণ সাড়া ফেলেছে। অনেকেই বলছেন, উৎসবের ভিড়ে এমন সেবামূলক কাজই প্রকৃত আনন্দের বার্তা দেয় এবং সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ