বাংলাদেশ কৃষি ব্যাংক ছেংঙ্গারচর শাখার শুভ উদ্বোধন

শামীম আহমেদ জয়
আপডেটঃ এপ্রিল ৭, ২০২৬ | ৭:১৮
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেঙ্গারচর বাজারে বাংলাদেশ কৃষি ব্যাংক-এর নতুন শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় কৃষক, ব্যবসায়ী ও সর্বস্তরের মানুষের ব্যাংকিং সেবা সহজলভ্য করতে এই শাখা চালু করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের কৃষি ব্যাংক কুমিল্লা বিভাগের মহা ব্যবস্থাপক মোঃ ফাতেহ খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের কুমিল্লা বিভাগের নীরিক্ষা কর্মকর্তা প্রবীর কুমার দাস, বাংলাদেশ কৃষি ব্যাংক চাঁদপুর জেলা শাখার মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ, বাংলাদেশ কৃষি ব্যাংক কুমিল্লা বিভাগের উপ মহাব্যবস্থাপক, খন্দকার নাহিদ হোসেন, ছেংঙ্গারচর সরকারি ডিগ্রি কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ হোসাইন মোঃ ইয়াসিন।

বিজ্ঞাপন

মতলব উত্তর উপজেলা কৃষি অফিসার ফয়সাল মোহাম্মদ আলী সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। এ সময় বক্তারা বলেন, গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে কৃষি খাতে সহজ শর্তে ঋণ প্রদান ও আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দিতে বাংলাদেশ কৃষি ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।

নতুন এই শাখা চালুর ফলে ছেঙ্গারচর ও আশপাশের এলাকার কৃষকরা এখন থেকে সহজেই কৃষি ঋণ, সঞ্চয় ও অন্যান্য ব্যাংকিং সুবিধা গ্রহণ করতে পারবেন। এতে করে স্থানীয় কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ, ব্যবসায়ী প্রতিনিধি এবং এলাকার সাধারণ জনগণ। উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ মতলবে মেঘনা লাইফ ইন্সুইরেন্সের ৩০ লক্ষ টাকার মৃত্যু দাবী চেক হস্তান্তর অনুষ্ঠান কালিকাপুর উবির ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জাল, মাদক ও বেপরোয়া নৌযান: চাঁদপুরে দুই মাসে নৌ পুলিশের ৮১ মামলা হাজীগঞ্জ ২০ পিচ ইয়াবাসহ বাবা ছেলে গ্রেপ্তার হাজীগঞ্জে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন