রান্ধুনীমূড়ায় ইকরা মাদকবিরোধী ক্যারাম টুর্নামেন্ট সম্পন্ন

ইউসুফ বেপারী
আপডেটঃ এপ্রিল ৪, ২০২৬ | ১১:১৪
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ১১নং ওয়ার্ডে মাদক, জুয়া ও ইভটিজিং বিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইকরা মাদকবিরোধী ক্যারাম টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) বিকেলে হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের রান্ধুনীমূড়া হাজীবাড়ির সামনে এ টুর্নামেন্টের আয়োজন করেন গণমাধ্যমকর্মী এসএম মিরাজ মুন্সী।

টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে ২৪ ইঞ্চি এলইডি টেলিভিশন পেয়েছে রাশেদ ও মাইনুর দল, রানার্সআপ হয়েছে এসএম মিরাজ মুন্সী ও টিটুর দল।

বিজ্ঞাপন

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চক্ষু বিশেষজ্ঞ অ্যাসোসিয়েট প্রফেসর ডা. মোঃ গোলাম মোস্তফা মজুমদার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হাজীগঞ্জ উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি ইমাম হোসেন আফ্রিদি, হাজীগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ মনজুর আলম পাটওয়ারী, যুবদল নেতা হাজী কামারুজ্জামান মানিক, শাহাদাত হোসেন সাধু এবং ইসলামী ছাত্রসেনা হাজীগঞ্জ উপজেলা সাবেক সাধারণ সম্পাদক যুবনেতা মোঃ মমিনুল ইসলাম রুবেল।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ মনজুর হোসেন মুন্সী, দেলোয়ার হোসেন, আনোয়ার হোসেনসহ টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য মোঃ মহরম হোসেন, মোহাম্মদ জসিম উদ্দিন, মোঃ জাহাঙ্গীর হোসেন মুন্সী, হীরু ও সুমন।

বিজ্ঞাপন

এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবক ও কিশোররা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ঈদুল ফিতরের তিনদিন পর সাদামাটা আয়োজনের মাধ্যমে টুর্নামেন্টটির শুভ উদ্বোধন করা হলেও স্থানীয় যুবকদের ব্যাপক অংশগ্রহণে ৩২টি দল এতে অংশ নেয়।

পরবর্তীতে জাঁকজমকপূর্ণ পরিবেশে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলসহ বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত