হাজীগঞ্জে সম্পত্তির লোভে বাবার চিকিৎসায় অবহেলা, গোপনে দাফনের অভিযোগ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ৩, ২০২৬ | ৮:২১
Link Copied Successfully!

হাজীগঞ্জ উপজেলায় এক হৃদয়বিদারক ও চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে, সম্পত্তির লোভে অসুস্থ বাবার চিকিৎসায় অবহেলা এবং মৃত্যুর পর গোপনে দ্রুত দাফনের অভিযোগ উঠেছে পরিবারের এক সদস্যের বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা যায়, ৪ নং কালচোঁ ইউনিয়নের ওড়পুর পূর্বপাড়ার বাসিন্দা শাহজান মাস্টার দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।

অভিযোগ রয়েছে, তার কথিত কন্যা পান্না আক্তার গত সাতদিন ধরে তাকে কোনো চিকিৎসা না দিয়ে ঘরের মেঝেতে ফেলে রাখেন।

বিজ্ঞাপন

এতে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে।

গত বৃহস্পতিবার রাতে অবস্থার অবনতি হলে তাকে চাঁদপুর সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

অভিযোগ উঠেছে, মৃত্যুর খবর ঢাকায় অবস্থানরত ভাই-বোনসহ অন্যান্য আত্মীয়দের তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। তারা পরদিন সকালে বিষয়টি জানতে পারেন।

বিজ্ঞাপন

এদিকে, কোনো ধরনের জটিলতা এড়াতে দ্রুতই তার দাফন সম্পন্ন করা হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ।

এতে পরিবারের অন্য সদস্যরা শেষবারের মতো তাকে দেখতে পারেননি, যা তাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে।

জানা গেছে, জীবদ্দশায় শাহজান মাস্টার অবিবাহিত ছিলেন পান্না আক্তারকে পালিত কন্যা হিসেবে লালন পালন করেন ও বিপুল পরিমাণ সম্পত্তি দান করেন।

এ নিয়ে শাহাজান মাষ্টারের ভাই-বোনদের মধ্যে আগে থেকেই বিরোধ চলছিল এবং জমি সংক্রান্ত একটি মামলাও বিচারাধীন রয়েছে।

স্থানীয়দের ধারণা, যথাযথ চিকিৎসার অভাবই তার মৃত্যুর অন্যতম কারণ হতে পারে।

মৃতের ভাই-বোনরা ক্ষোভ প্রকাশ করে বলেন,

“আমাদের না জানিয়ে তাকে দাফন করা হয়েছে। আমরা শেষবারের মতো তাকে দেখতে পারিনি। আমরা এর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।”

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত