মতলবে মেঘনা নদীতে ডাকাতি, নগদ অর্থসহ মালামাল লুট, আহত ৩

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ১, ২০২৬ | ৩:৩৪
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীতে বালু বোঝাই ট্রলারে ডাকাতি ও হামলার ঘটনা ঘটেছে। এতে ট্রলার মালিকের ভাই সাখাওয়াত হোসেনসহ তিনজন গুরুতর আহত হয়। এসময় ট্রলারে থাকা নগদ অর্থ ও মূল্যবান মালামাল লুট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বুধবার ভোরে উপজেলার বোরচর সংলগ্ন মেঘনা নদীতে এই ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী ট্রলার মালিক মো. আবুল হোসেন বেপারী মতলব উত্তর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

বিজ্ঞাপন

​অভিযোগে তিনি দাবী করেন, ঘটনার দিন ভোরে সিলেট থেকে বালু নিয়ে ট্রলারটি চাঁদপুর সদরে আনলোড করে পুনরায় বোরচরের দিকে ফিরেন। এসময় মেঘনা নদীতে পূর্ব পরিকল্পিতভাবে ইঞ্জিনচালিত নৌকা নিয়ে আসা একদল সশস্ত্র ব্যক্তি ট্রলারে হামলা চালায়। ডাকাতরা ট্রলারে থাকা লোকজনকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি মারধর করে এবং ট্রলার মালিকের ভাই মো. সাখাওয়াত হোসেনের শরীরে আঘাত করে রক্তাক্ত জখম করে। ​

হামলাকারীরা ট্রলারে থাকা বালু বিক্রির নগদ ২ লক্ষ ৮০ হাজার টাকা, প্রায় ৩৭ হাজার টাকা মূল্যের মোবাইল ফোন এবং রুপার চেইনসহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুট করে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় আহত সাখাওয়াত হোসেনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে চাঁদপুর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল হাসান বলেন, এই বিষয়ে সঠিক ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনআনুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত