
চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে ১০ কেজি গাঁজাসহ আটক ২
Link Copied Successfully!


চাঁদপুরে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে একই দিন বিকাল ৪টায় কোস্ট গার্ড স্টেশন চাঁদপুরের একটি দল চাঁদপুর মোহনা সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় সন্দেহজনক একটি যাত্রীবাহী ট্রলার তল্লাশি করে প্রায় ৩ লাখ টাকা মূল্যের ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং জড়িত ২ জন মাদক কারবারিকে আটক করা হয়।


আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মাদকদ্রব্যসহ চাঁদপুর সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
কোস্ট গার্ডের এই কর্মকর্তা আরও জানান, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ সমাজকে রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।








