চাঁদপুরে নবীন আইনজীবীদের সংবর্ধনা দিয়েছে জামায়াতের আইন বিভাগ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মার্চ ২৪, ২০২৬ | ৩:০৭
Link Copied Successfully!

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর আইনজীবী বিভাগের উদ্যোগে ২০২৬ ব্যাচের নবীন আইনজীবীদের বরণ, গাউন বিতরণ ও সংবর্ধনা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) সকালে শহরের চেয়ারম্যানঘাট ইউরেশিয়া চাইনিজ রেস্টুরেন্টের কনভেনশন হলে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী। তিনি বক্তব্যে বলেন, আপনাদের কাজের মাধ্যমে কোন বিচারপ্রার্থী যাতে কষ্ট না পায় সে বিষয়ে সতর্ক থাকবেন। কারণ একজন মানুষ কোনভাবে আপনার ব্যবহারে ব্যাথিত হলে সেটি মনে রাখবে। আপনারা সত্য বিষয়টি সত্য হিসেবে বিচারকের সামনে উপস্থাপন করবেন।

বিজ্ঞাপন

তিনি কুরআনের আয়াতের ব্যাখ্যা দিয়ে বলেন, তোমরা যেনে বুঝে সঠিকের সাথে বেঠিক মিলিয়ে দিও না। উদাহরণ দিয়ে বলেন, একজন ব্যবসায়ীর মূলধন হচ্ছে সততা। ঠিক আইনজীবীদের জন্য সততা এবং মার্জিত ব্যবহার হচ্ছে মূলধন।

বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, সেক্রেটারী মো. শাহজাহান মিয়া, শহর আমির মো. শাহজাহান খান, সিনিয়র আইনজীবী আবুল খায়ের মো. সালেহ ও আবদুল কাদের খান।

সভাপতিত্ব করেন জামায়াতের আইনজীবী বিভাগের সভাপতি অ্যাডভোকেট মো. মামুন হোসেন মিয়াজী এবং যৌথ সঞ্চালনায় ছিলেন সহ-সভাপতি মহিউদ্দিন ফাহাদ ও কোষাধ্যক্ষ মো. শফিকুল ইসলাম রনি।

বিজ্ঞাপন

নবীন আইনজীবীদের মধ্যে বক্তব্য দেন অ্যাডভোকেট আবু বকর খান, তাজুল ইসলাম সোহাগ ও শাহিদা আক্তার।

অ্যাডভোকেট মো. ইমাম হোসাইন ও তানভীর আহমেদসহ অন্যান্য আইনজীবীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে প্রত্যেক নবীন আইনজবীদের হাতে ফুল ও গাউন তুলেদেন জামায়াত নেতারা।

উল্লেখ্য, এ বছর চাঁদপুর জেলায় আইনজীবী হিসেবে ৭৩জন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সনদপ্রাপ্ত হয়েছেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ