হাজীগঞ্জে দুই সপ্তাহ নিখোঁজ ছেলে, শোকে পাগল প্রায় বাবা-মা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মার্চ ২৩, ২০২৬ | ১১:৩২
Link Copied Successfully!

নিখোঁজের দুই সপ্তাহ পার হলেও খোঁজ মেলেনি মো. নাঈম পাটওয়ারী রিয়াদের (২৩)। এদিকে নিখোঁজের শোকে পাগল হয়ে পড়েছেন তার বাবা-মা। সকল আত্নীয় স্বজনসহ সম্ভ্যাব্য বিভিন্ন জায়গায় ছেলেকে পাগলের মতো খুঁজছেন পরিবারের সদস্যরা। রিয়াদ চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভাধীন ৮নং ওয়ার্ড টোরাগড় গ্রামের লালু সওদাগর বাড়ির শিক্ষক জাহানার বেগম ও জাকির হোসেন দম্পতির বড় ছেলে।

জানা গেছে, গত ৩ ফেব্রুয়ারী মঙ্গলবার চুল কাটার উদ্দেশে মায়ের মোবাইল ফোন হাতে নিয়ে নিজ বাসা থেকে বের হয় নাঈম পাটওয়ারী রিয়াদ। এরপর থেকে সে আর বাসায় ফিরে আসেনি। এর মধ্যে গত ৩ মার্চ পর্যন্ত হোয়াটসঅ্যাপে তার মায়ের সাথে নিয়মিত কথা হতো। তবে তার মুঠোফোন ও হোয়াটসআ্যাপ বন্ধ থাকায় গত ৯ মার্চ থেকে তার সাথে কোনধরনের যোগাযোগ করা যাচ্ছেনা এবং তাঁর খোঁজ পাওয়া যাচ্ছে না।

তার পুরো নাম- মো. নাঈম পাটওয়ারী রিয়াদ (২৩), উচ্চতা- অনুমানিক ৫ ফুট ৬ ইঞ্চি, গায়ের রং- শ্যামলা সুন্দর, মুখমণ্ডল- হালকা লম্বাটে, পরনে-জিন্স পেন্ট ও গায়ে- পুলহাতা গোলাপী রংয়ের গেঞ্জী পরিহিত ছিল। চুলের ধরন- কালো এবং কিছুটা বড়, স্বাস্থ্য-হালকা-পাতলা, সে চাঁদপুর জেলার আঞ্চলিক কথা বলে।

বিজ্ঞাপন

মা জাহানার বেগম জানান, রিয়াদের ০১৮১৩-৭২৭৫০৮ ও ০১৯২৮-১৬৮২৮৬ মোবাইল নম্বর থাকলেও সে সবসময় হোয়াটসঅ্যাপেই ফোন দিতো। গত ৩ ফেব্রুয়ারী সে চুল কাটার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি এবং সবশেষ তার সাথে গত ৯ মার্চ যোগাযোগ হয়েছে। এরপর থেকে হোয়াটসঅ্যাপ নম্বরটিও বন্ধ বন্ধ পাচ্ছি এবং তার ব্যবহৃত দুইটি মোবাইল নম্বরও বন্ধ রয়েছে।

তিনি বলেন, এর মধ্যে আত্মীয়-স্বজন’সহ সম্ভাব্য সকল স্থানে গিয়েছি এবং খোঁজ-খবর নিয়েছি। কিন্তু তাকে কোথাও খুঁজে পাইনি। ভাবলাম ঈদের (ঈদুল ফিতর) আগে বা পরে চলে আসবে। কিন্তু ঈদের তিনদিন পার হলেও সে ফিরে আসেনি। সে কোথায় আছে, কিভাবে আছে জানিনা। একথা বলে তিনি কান্নায় ভেঙ্গে পড়েন।

জাহানার বেগম জানান, তিনি হাজীগঞ্জ থানায় গিয়ে জানতে পরেছেন, রিয়াদের ০১৮১৩-৭২৭৫০৮ নম্বরটি গত ২৭ জানুয়ারী থেকে বন্ধ রয়েছে এবং সবশেষ লোকেশান দেখিয়েছে চট্টগ্রামের ৮৫, স্টেশন রোড। ০১৯২৮-১৬৮২৮৬ নম্বরটি ৯ ফেব্রুয়ারী থেকে বন্ধ রয়েছে এবং সবশেষ লোকেশান দেখিয়েছে, ঢাকা সায়দাবাদের জামাল প্লাজা, হোটেল আকবর এলাকায়। তাই, তাকে ঢাকা ও চট্টগ্রামের সংশ্লিষ্ট থানায় জিডি করার পরামর্শ দেওয়া হয়েছে। তবে তিনি হাজীগঞ্জ থানায় অনলাইনে নিখোঁজ ডায়েরির আবেদন করেছেন।

বিজ্ঞাপন

কোন সহৃদয়বান ব্যক্তি নাঈম পাটওয়ারী রিয়াদের খোঁজ কিংবা তার দেখা পেলে তার ছোট ভাই ফাহিম পাটওয়ারীর ০১৯৯৬-৯৪৯৪৭৪ নম্বরে যোগাযোগ করার অনুরোধ করেছেন মা জাহানার বেগম।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত