চাঁদপুরে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে সাইরেন এর ঈদ উপহার প্রদান

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মার্চ ১৮, ২০২৬ | ৯:২১
Link Copied Successfully!

চাঁদপুরে সুবিধাবঞ্চিত তিন শতাধিক শিশুদের মাঝে ঈদ উপহার (ঈদের পোষাক) ও নগদ অর্থ প্রদান করেছে, সমাজসেবী সংগঠন সাইরেন। ১৮ মার্চ বুধবার সকাল ১১ টায় আক্কাস আলী রেলওয়ে একাডেমি মিলনায়তনে সাইরেন এর প্রতিষ্ঠাতা সভাপতি, চাঁদপুর মেডিকেল কলেজ এর সহযোগী অধ্যাপক ডাঃ সাইফুল ইসলাম সোহেল এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক ফিরোজ আলম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) চাঁদপুরের সভাপতি অধ্যাপক ডাঃ মো. মোবারক হোসেন চৌধুরী।

এসময় তিনি বলেন, ডাঃ সাইফুল ইসলাম সোহেল এর সংগঠন সুবিধাবঞ্চিত শিশুদের জন্য এই ব্যতিক্রমী আয়োজন করেছে তা প্রশংসার দাবিদার। বিত্তবানরা ঈদের দিনে নতুন জামা কাপড় পড়বে আর ছোট ছোট শিশুরা পরবে না বা পরতে পারবে না এই বোধটার জন্য সমাজসেবী সংগঠন সাইরেন কে ধন্যবাদ জানাই।

বিজ্ঞাপন

এই এলাকায় এমনও পরিবার আছে যাদের সামর্থ্য কম, বা নেই, সেই সকল সুবিধাবঞ্চিত শিশুদের জন্য নতুন পোষাক ও নগদ অর্থ প্রদান করে শিশুদের মুখে হাসি ফুটিয়ে ঈদের আনন্দ সেয়াড় করার জন্য সংগঠনের সকলকেই ধন্যবাদ জানান।

ঈদ উপহার প্রদান অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর সদর উপজেলা সমাজসেবা অফিসার, মনিরুল ইসলাম, জনশক্তি ও কর্মসংস্থান ব্যুরো চাঁদপুর এর কর্মকর্তা শফিকুর রহমান, সংগঠনের উপদেষ্টা ও চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি গিয়াসউদ্দিন মিলন, দৈনিক প্রিয় চাঁদপুর এর প্রধান সম্পাদক মোহাম্মদ বিপ্লব সরকার, সংগঠনের উপদেষ্টা শফিকুর রহমান, আক্কাস আলী রেলওয়ে একাডেমির প্রধান শিক্ষক মো.গোফরান হোসেন প্রমুখ।

সংগঠনের সভাপতি বলেন, সাইরেন একটি সমাজসেবী সংগঠন। এই সংগঠন প্রতিষ্ঠার পরে থেকেই আমরা আমাদের সামর্থ অনুযায়ী গতানুগতিক ধারার বাহিরে একটু ব্যতিক্রমী কাজ করার চেষ্টা করি। আগামীতেও আমাদের সাইরেনের সকল সদস্যদের সার্বিক সহযোগিতায় কাজের দ্বারা অব্যহত থাকবে বলে আমরা আশাবাদী।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ