মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত, চাঁদপুরে আয়াত ফাউন্ডেশনের ১০টি ব্যাটারি চালিত রিক্সা বিতরণ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মার্চ ১৭, ২০২৬ | ৯:৫৯
Link Copied Successfully!

অসহায় ও কর্মহীন মানুষের জীবনে স্বাবলম্বিতার নতুন দিগন্ত উন্মোচন করতে মানবিক উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন আয়াত ফাউন্ডেশন। এই উদ্যোগের অংশ হিসেবে চাঁদপুরে মোট ১০টি ব্যাটারি চালিত রিক্সা বিতরণ করা হয়েছে, যা অনেক পরিবারের জন্য হয়ে উঠেছে জীবিকা নির্বাহের নতুন আশার আলো।

মঙ্গলবার ১৭ মার্চ (২০২৬ ইং) চাঁদপুর শহরের লঞ্চঘাট মাদরাসা রোড এলাকায় অস্বচ্ছল পরিবারের মাঝে ৫টি রিক্সা বিতরণ করা হয়। এর ৩দিন আগে আরও ৫টি রিক্সা বিতরণ করা হয়েছিল। ধারাবাহিক এই উদ্যোগের মাধ্যমে মোট ১০ জন সুবিধাবঞ্চিত মানুষ পেয়েছেন নতুন করে কর্মসংস্থানের মাধ্যমে জীবন শুরু করার সুযোগ।

রিক্সা বিতরণ কার্যক্রম পরিচালনা ও বিতরণ করেন আয়াত ফাউন্ডেশনের চাঁদপুরে দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি হযরত আলী মাল ও মহিউদ্দিন পাঠান।

বিজ্ঞাপন

আয়াতের নানা হযরত আলী মাল বলেন, সমাজে অনেক মানুষ রয়েছেন যারা কাজ করতে ইচ্ছুক, কিন্তু সামান্য একটি উপকরণের অভাবে পিছিয়ে পড়েন। তাদের পাশে দাঁড়িয়ে স্বাবলম্বী করে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

তিনি আরও জানান, দান নয়, কর্মসংস্থানের সুযোগ তৈরি করাই তাদের প্রধান উদ্দেশ্য, যাতে উপকারভোগীরা সম্মানের সঙ্গে নিজের ও পরিবারের জীবিকা নির্বাহ করতে পারেন।

রিক্সা পেয়ে উপকারভোগীদের চোখে ছিল আনন্দ আর কৃতজ্ঞতার ঝিলিক। তারা বলেন, এই সহায়তা তাদের জীবনে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে এবং পরিবার নিয়ে নতুন করে বাঁচার স্বপ্ন দেখাচ্ছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, আয়াত ফাউন্ডেশন ২০২৩ সালের ১৫ সেপ্টেম্বর থেকে প্রতি শুক্রবার চাঁদপুর শহরে গরীব, অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে নিয়মিত এক বেলা ভালো খাবার বিতরণ করে আসছে, যা ইতোমধ্যে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত