সাংবাদিকতা থেকে আইন অঙ্গনে, অ্যাডভোকেট হলেন জহিরুল ইসলাম জয়

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মার্চ ১৬, ২০২৬ | ৩:০২
Link Copied Successfully!

দেশের আইন অঙ্গনের অভিভাবক বাংলাদেশ বার কাউন্সিলের সনদ পেয়ে পূণাঙ্গ এডভোকেট হলেন সাংবাদিক জহিরুল ইসলাম জয়।

রবিবার (১৫ মার্চ) তারিখে বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েভ সাইডে ২০২৫ সালে অংশগ্রহণরত এমসিকিও, রিটেন ও সর্বশেষ ভাইভা পরীক্ষা উত্তির্নদের ফাইনাল ফলাফল প্রকাশিত হয়। তার মধ্যে ২০২৫ সালে সাংবাদিক জহিরুল ইসলাম জয় একবারে উক্ত দাপ পরীক্ষায় পাশ করে পূণাঙ্গ এডভোকেটশীপ অর্জন করেছে।

উল্লেখ্য, জেলার মফস্বল থেকে হাজীগঞ্জ প্রেসক্লাবের সদস্য সাংবাদিক জহিরুল ইসলাম জয় দীর্ঘ প্রায় ২০ বছর টানা বিভিন্ন স্থানীয় দৈনিক চাঁদপুর দর্পন, চাঁদপুর প্রবাহ, চাঁদপুর টাইমস্, ও জাতীয় দৈনিক জনকণ্ঠ, সময়ের আলোসহ বর্তমানে ইনকিলাব পত্রিকা কর্মরত রয়েছেন।

বিজ্ঞাপন

তিনি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়নের মনতলা গ্রামের মরহুম সুলতান আহমেদের বড় ছেলে। ৩ বোন ২ ভাইয়ের মধ্যে সাংবাদিক জহিরুল ইসলাম মধ্যবিক্ত পরিবার থেকে জীবন সংগ্রামে পথচলা। অল্প বয়সে সংসারের হাল ধরতে গিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে দুই সন্তানের জনকের দায়িত্বও বহন করে আসছেন। মধ্যবিক্তের বেড়াজালে একদিকে সংসার অন্যদিকে চ্যালেঞ্জিং সাংবাদিকতা পেশার পাশাপাশি বিএসএস ডিগ্রি অর্জনের পর চাকরির চেষ্টা ব্যর্থ হয়ে পুনরায় পড়াশোনা লিপ্ত হয়ে ২০১৯ সালে এলএলবি পাশ করেন। তার পর থেকে শিক্ষানবিশ আইনজীবী হিসাবে চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালতে সিনিয়র এডভোকেট সেলিম আকবরের চেম্বারে সময় দিয়ে বাংলাদেশ বার কাউন্সিলের এমসিকিও, রিটেন ও ভাইভা পরীক্ষা অংশগ্রহণ করে অবশেষে সফলতা লাভ করেন।

দীর্ঘদিন ধরে মফস্বল সাংবাদিকতা পেশা থেকে এডভোকেটশীপ পেশায় নিজেকে শামিল করতে পেরে সর্বপ্রথম মহান রাব্বুল আলামীনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বাবার স্বপ্ন পূরণে মায়ের দোয়া ও জীবনসঙ্গিনীর সহযোগিতায় তার এ কৃতকার্য ফলাফল বিশেষ অবদান বলে দাবি করেন তিনি।

সাংবাদিক জহিরুল ইসলাম জয় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আগামী দিনে আইনজীবী হিসাবে কাজ করতে গিয়ে চাঁদপুর জেলার সকল সাংবাদিকদের ও দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত