
হাজীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ দিবস পালিত
Link Copied Successfully!


চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার আয়োজনে ডেঙ্গু প্রতিরোধ দিবস পালিত হয়েছে।
শনিবার সকালে হাজীগঞ্জ পৌরসভার বাজার এলাকায় দিবসটি উপলক্ষে র্যালী বের করা হয়।
এসময় উপস্থিত ছিলেন পৌর প্রসাশক ইবনে আল জায়েদ হোসেন, হাজীগঞ্জ উপজেলা বিএনপি সদস্য সচিব এম এ রহিম পাটোয়ারি, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, পৌর হিসাব রক্ষক শফিকুর রহমান প্রমূখ। র্যালীটি হাজীগঞ্জ বাজারে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পৌর সভায় এসে আলোচনা সভার মধ্যদিয়ে সমাপ্ত হয়। এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, সংবাদকর্মীসহ বিভিন্ন পর্যায়ে ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।










