বিশ্ব কিডনি দিবসে চাঁদপুরে ক্যাম্পসের বর্ণাঢ্য র‍্যালী ও সচেতনতা কর্মসূচি

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মার্চ ১২, ২০২৬ | ৮:২৭
Link Copied Successfully!

সবার জন্য সুস্থ কিডনি, জীবন রক্ষায় বাঁচাও ধরণী। এই প্রতিপাদ্যের আলোকে চাঁদপুরে যথাযোগ্য মর্যাদা ও গুরুত্বের সঙ্গে বিশ্ব কিডনি দিবস-২০২৬ উদযাপন করেছে দেশের শীর্ষস্থানীয় কিডনি বিষয়ক বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা, ক্যাম্পস কিডনি এন্ড ডায়ালাইসিস সেন্টার-চাঁদপুর। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬ইং) সকালে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়।

এ উপলক্ষে শহরের চাঁদপুর-ফরিদগঞ্জ বাইপাস সড়কে অবস্থিত ক্যাম্পস কিডনি অ্যান্ড ডায়ালাইসিস সেন্টার প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে তা শেষ হয়। পরে পথচারীদের মাঝে টি-শার্ট বিতরণ এবং কিডনি রোগ প্রতিরোধ বিষয়ক ও সচেতনতা বিষয়ে পরামর্শ দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন, কিডনি এওয়ারনেস মনিটরিং অ্যান্ড প্রিভেনশন সোসাইটি (ক্যাম্পসের) মেডিকেল অফিসার ডা. সিজন শেখ, সহকারী শাখা ব্যবস্থাপক মোঃ জিয়াদ, সিনিয়র স্টাফ নার্স মোসাম্মৎ জুলেখা বেগম, টেকনেশিয়ান সুজন শেখসহ

বিজ্ঞাপন

আলোচনায় বক্তারা বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী কিডনি রোগ বিশ্বব্যাপী মৃত্যুর অন্যতম প্রধান কারণ হয়ে উঠছে। বর্তমানে বিশ্বে প্রায় ৮৫ কোটি মানুষ দীর্ঘস্থায়ী কিডনি রোগে আক্রান্ত, যা ডায়াবেটিস রোগীর সংখ্যার প্রায় দ্বিগুণ এবং ক্যান্সার রোগীর তুলনায় প্রায় বিশ গুণ বেশি। ১৯৯০ সালে মৃত্যুর কারণ হিসেবে কিডনি রোগের অবস্থান ছিল ১৯তম, যা বর্তমানে ৭ম স্থানে উঠে এসেছে। বর্তমান ধারা অব্যাহত থাকলে ২০৪০ সালের মধ্যে এটি ৫ম স্থানে পৌঁছাতে পারে।

বাংলাদেশেও কিডনি রোগের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বাড়ছে। বিভিন্ন তথ্য অনুযায়ী দেশে প্রায় ৩ কোটি ৮০ লাখ মানুষ কোনো না কোনো কিডনি রোগে আক্রান্ত। প্রতি বছর প্রায় ৪০ হাজার রোগী ডায়ালাইসিসের ওপর নির্ভরশীল হয়ে পড়েন। এছাড়া আরও ২৪ থেকে ৩০ হাজার রোগীর হঠাৎ কিডনি বিকল হয়ে সাময়িক ডায়ালাইসিসের প্রয়োজন হয়।

উল্লেখ্য, সুলভ মূল্যে কিডনি চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে ক্যাম্পস ইতোমধ্যে ঢাকা ছাড়াও টাঙ্গাইল, চাঁদপুর, মাদারীপুর, সখিপুর, নবাবগঞ্জ, ঝিনাইদহ ও ঘাটাইলসহ বিভিন্ন স্থানে কিডনি সেবা ও ডায়ালাইসিস কেন্দ্র স্থাপন করেছে। বিশ্ব কিডনি দিবস উপলক্ষে এসব কেন্দ্র থেকেও নিজ নিজ এলাকায় র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ