মতলবে স্কুল শিক্ষার্থীকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মার্চ ৮, ২০২৬ | ৮:৫৫
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব উত্তরে স্কুল শিক্ষার্থীকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাবা জাকির হোসেনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার ১৩ দিনপর রবিবার চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মারা যান তিনি।

রবিবার রাতে তাকে বাড়ীতে নিয়ে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এই ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে চাঁদপুর আদালতে একটি মামলা দায়ের করেছেন।

অভিযোগে নিহত জাকির হোসেনের ভাই হোসেন মিজি দাবী করেন, গেল ২৩ ফেব্রুয়ারী সন্ধ্যায় নিশ্চিন্তপুর হরিণা এলাকার ছালাউদ্দিন সরকারের দোকানের সামনে ফাইম মিয়াজী (২৪), সাফিন ( ২৩) ও মেহেদী হাসান (২২) সহ ১০/ ১২ জন তাদের দুই ভাইয়ের উপর হামলা চালায়।

বিজ্ঞাপন

ইভটিজিংয়ের শিকার স্কুল শিক্ষার্থী সাকিবা আক্তার তার বাবার হত্যাকারীদের বিচার চেয়ে বলেন, স্কুলে যাওয়ার পথে সাফিন ও মেহেদী তাকে তুলে নিয়ে যাওয়ার হুমকী দেয়। বিষয়টি তার বাবা ও চাচাকে অবহিত করে। পরে প্রতিবাদ করায় এই হামলার ঘটনা ঘটে।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ কামরুল হাসান বলেন, জাকির আহত অবস্থায় পরিবার আদালতে মামলা দায়ের করে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় নতুন করে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চলছে।

নিহত ব্যক্তি মো. জাকির হোসেন মিয়াজির (৪৫) তিন মেয়ে ও দুই ছেলে সহ ৫সন্তান নিয়ে সংসার। কৃষিকাজ করে সংসার চালাতেন তিনি।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু