হাজীগঞ্জে ৫ ব্যবসা প্রতিষ্ঠানে ৩০ হাজার টাকা জরিমানা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মার্চ ৫, ২০২৬ | ৬:৪৬
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় পণ্য ক্রয়ের রশিদ না থাকা এবং বিভিন্ন ব্রান্ডের প্যাকেটে পাওয়ার অপরাধে ভৈরব বস্ত্রালয়কে ২০ হাজার টাকা, অনুমোদন ব্যতীত বিভিন্ন প্যাকেটে খেজুর প্যাকেটজাত করার অপরাধে মেসার্স জননী এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকা, সালমান সাইফ এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকা, মেসার্স শান্ত এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকা, খাবার পণ্যের ডেট না থাকায় মাম ফুডসকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিকালে বাজারে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা শাখার সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

বিজ্ঞাপন

তিনি বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন -২০০৯ অনুযায়ী বিভিন্ন ব্রান্ডের বস্ত্র পন্যের খালি প্যাকেট রাখা সহ নানান অভিযোগে ৫টি প্রতিষ্ঠানে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তাদের স্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান এ কর্মকর্তা।

অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এছাড়া নিয়মিত মনিটরিং এর অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করেন এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।

অভিযানে হাজীগঞ্জ উপজেলার স্যানেটারি ইন্সপেক্টর মো. জসিম উদ্দিন ও হাজীগঞ্জ থানা পুলিশের একটি সোর্স উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত