নিউজিল্যান্ড অধিনায়ক উইলিয়ামসন লাইভে তামিম ইকবালকে যা বললেন

Default User
স্পোর্টস নিউজ ডেস্ক
আপডেটঃ মে ২২, ২০২০ | ৬:০০
Link Copied Successfully!

বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের লাইভে আজ এসেছিলেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। গত মঙ্গলবার তামিম ইকবালের ফেসবুক লাইভে অতিথি হিসেবে এসে বাংলাদেশের মানুষদের ঈদ মোবারক জানিয়েছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। আজ ‘দ্য জ্যান্টলম্যান’ কেন উইলিয়ামসনও জানিয়েছেন শুভেচ্ছা।

লাইভের শেষদিকে তামিম ঈদের প্রসঙ্গ টেনে বলেন, ‘শেষ করার আগে তোমাকে বলতে চাই, আমাদের ঈদ আসছে সামনেই। তুমি কি বাংলাদেশের মানুষকে ঈদের শুভেচ্ছা জানাবে?’ উইলিয়ামসন স্বাগ্রহে বলেন, ‘হ্যাঁ অবশ্যই। বাংলাদেশের সবাইকে ঈদ মোবারক!’

এরপর নিউজিল্যান্ড অধিনায়ক জানান মুসলমানদের সালামের রীতির বিষয়ে নিজের মুগ্ধতার কথা। কেন উইলিয়ামসন নিজ থেকেই বলেন, ‘আরেকটা জিনিস, একদম শুরুতে পরিচয় পর্বে, আসসালামু আলাইকুম বললে… এটা সত্যিই সুন্দর একটা বিষয়। সত্যিই অসাধারণ।’

বিজ্ঞাপন

বিদায় নেওয়ার আগে তামিম ইকবালকে ধন্যবাদ জানিয়ে কেন আরও বলেন, ‘এমন দারুণ এক আয়োজনে আমাকে আমন্ত্রণ করায় তোমাকে ধন্যবাদ তামিম। আমি আশা করছি, দর্শকরা নিশ্চয়ই আমাদের এই আড্ডা উপভোগ করেছে।’

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা