চাঁদপুরের জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির প্যানেল নির্বাচিত ঘোষণা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মার্চ ৫, ২০২৬ | ৪:০১
Link Copied Successfully!

চাঁদপুর জেলা আইনজীবী সমিতি নির্বাচনের সভাপতি পদে অ্যাড. শামসুল আলম মন্টু ও সাধারণ সম্পাদক অ্যাড. জাকির হোসেন ফয়সাল পরিষদের পূর্ণ প্যানেল নির্বাচিত ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট জহির উদ্দিন বাবর।

বৃহস্পতিবার দুপুরে সমিতির কার্যালয়ে বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিএনপির ১৫ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেলের নাম ঘোষণা করেন তিনি।

নির্বাচিত প্যানেলে সহ- সভাপতি অ্যাড. মোঃ জাহাঙ্গীর হোসেন শেখ, অ্যাড. শাহরিয়ার হোসেন পাটওয়ারী, সহ- অ্যাড. মো. কাইয়ুম হোসেন সুমন, কোষাধ্যক্ষ অ্যাড. বিবি হাওয়া, লাইব্রেরী সম্পাদক অ্যাড. শামীম হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অ্যাড. ফয়সাল আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদক অ্যাড. শিরীন আক্তার সুপ্তা, কার্যকরী সদস্য অ্যাড. রোজিনা বেগম চৌধুরী, অ্যাড. শহিদুল্লাহ মিজি, অ্যাড. আল- আমিন, অ্যাড. উম্মে হানী ও অ্যাড. মোঃ রফিকুল ইসলাম – ৩।

বিজ্ঞাপন

এরআগে নির্বাচনী তফসিল অনুযায়ী জামায়াতের প্যানেল মনোনয়ন ফরম জমা দিলেও গেল ১ মার্চ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে জামায়াত-সমর্থিত ঐক্যবদ্ধ আইনজীবী কল্যাণ পরিষদের পূর্ণাঙ্গ প্যানেল। তাদের ১৫ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেলের প্রার্থীরা নিজ নিজ মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

প্যানেলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই এবং বহিরাগতদের মাধ্যমে তাদের প্রার্থীদের শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। তারা পুন:তফসিলের দাবীও করেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন আগামীকাল এইচএসসি ফল বিপর্যয়: চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হাজীগঞ্জের মেহেদীর মৃত্যু অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা মতলব উত্তরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার (ভূমি)’র মতবিনিময় বড়কুল (প:) ইউনিয়নে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী রুহুল আমিন খাঁন ৮ নং বাগাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হোসেন সোহেল পাটওয়ারীর মতবিনিময় মতলবের ইসমাইলসহ ২জন ১১ হাজার পিস ইয়াবাসহ ঢাকায় গ্রেফতার হাজীগঞ্জের বড়কুলে বসতঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু, আশঙ্কাজনক বোন হাজীগঞ্জ গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্ধোধন হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১,২৩৮ গাজায় ত্রাণ বিতরণে নিয়োজিত গাড়িতে ইসরাইলি হামলা, নিহত ৪ গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৬৭৪ চাঁদপুর চিল্ড্রেন একাডেমির অভিভাবক সমাবেশ ও বার্ষিক মিলাদ অনুষ্ঠিত