নির্বাচনী পরবর্তী সময়ে জামায়াত ইসলামীর নেতাকর্মীর সাথে ড. নেয়ামুল বশিরের সৌজন্য সাক্ষাৎ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মার্চ ৪, ২০২৬ | ৭:১৭
Link Copied Successfully!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থীর পক্ষে কাজ করায় নির্বাচনী পরবর্তী সময়ে জামায়াত ইসলামীর নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন ড. মোহাম্মদ নেয়ামুল বশির।

বুধবার বিকালে হাজীগঞ্জ বাজারস্থ একটি কমিউনিটি সেন্টারে জামায়াত ইসলামীর আয়োজিত রুকন শিক্ষা শিবিরে যোগ দেন তিনি।

ওই সময় জামায়াত ইসলামীর নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থীর পক্ষে কাজ করেছেন জামায়াত ইসলামী নেতাকর্মীরা। নির্বাচন পূর্ববর্তী সময়ের অক্লান্ত পরিশ্রমে বিপুল পরিমাণ ভোট পেয়েছেন ছাতা প্রতীক।

বিজ্ঞাপন

এর আগে হাজীগঞ্জ উপজেলা ও পৌরসভা জামায়াত ইসলামীর আয়োজিত এ শিক্ষা শিবিরে উপজেলা জামায়াত ইসলামীর আমির বি এম কলিম উল্ল্যাহ ভূঁইয়ার সভাপতিত্বে ও পৌরসভা জামায়াত ইসলামী আমির মাওলানা আবুল হাসানাতের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ বিল্লাল হোসেন মিয়াজি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের নায়েবে আমির এ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল সহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

এ সময় জামায়াত ইসলামীর হাজীগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি জয়নাল আবেদীন সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও রুকনরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন আগামীকাল এইচএসসি ফল বিপর্যয়: চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হাজীগঞ্জের মেহেদীর মৃত্যু অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা মতলব উত্তরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার (ভূমি)’র মতবিনিময় বড়কুল (প:) ইউনিয়নে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী রুহুল আমিন খাঁন ৮ নং বাগাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হোসেন সোহেল পাটওয়ারীর মতবিনিময় মতলবের ইসমাইলসহ ২জন ১১ হাজার পিস ইয়াবাসহ ঢাকায় গ্রেফতার হাজীগঞ্জের বড়কুলে বসতঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু, আশঙ্কাজনক বোন হাজীগঞ্জ গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্ধোধন হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১,২৩৮ গাজায় ত্রাণ বিতরণে নিয়োজিত গাড়িতে ইসরাইলি হামলা, নিহত ৪ গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৬৭৪ চাঁদপুর চিল্ড্রেন একাডেমির অভিভাবক সমাবেশ ও বার্ষিক মিলাদ অনুষ্ঠিত