হাজীগঞ্জে বিএনপি নেতা এম এ নাফের শাহর জানাজায় মুসল্লিদের ঢল

হাসান মাহমুদ
আপডেটঃ ফেব্রুয়ারি ২৭, ২০২৬ | ৪:৪৩
Link Copied Successfully!

হাজীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক ও সাবেক ছাত্রনেতা, বাকিলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ নাফের শাহর জানাজা সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার বাদ জোহর মরহুমের নিজ বাড়ী বাকিলা ইউনিয়নের গোগরা গ্রামে এ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে মুসল্লিদের ঢল নামে।

গোগরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত জানাজার নামাজের পূর্বে মরহুম এম এ নাফের শাহর স্মৃতি চারণ করেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য ইঞ্জি. মো. মমিনুল হক।

বিজ্ঞাপন

মরহুমের স্মৃতি চারণ করতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন তিনি।

এ সময় তিনি বলেন, এম এ নাফের শাহ ছিলেন বিএনপির একজন নিবেদিত প্রাণ। অসুস্থ থাকাবস্থায় সে সংসদ নির্বাচনে মাঠে কাজ করেছে। দীর্ঘ দিন জেলে ছিলো। তার মুখের মধ্যে সব সময় হাসি ছিলো। অনেক কস্ট করে চলছে কিন্তু কারো কাছে হাত পাতেনি।

জানাজার নামাজে অন্যান্যদের মধ্যে জেলা বিএনপির সহ-সভাপতি জসিমউদ্দিন খান বাবুল, ডিএম শাহজাহান, সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, যুগ্ম সম্পাদক আফজাল হোসেন, সাবেক যুগ্ম সম্পাদক রাফিউস শাদাত ওয়াসিম,

বিজ্ঞাপন

স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মনির, সদস্য সচিব এম এ রহিম পাটওয়ারী, শাহরাস্তি উপজেলা বিএনপির আহবায়ক আয়েত আলী ভূইয়া, উপজেলা যুবদলের আহবায়ক আলী আজগর মিয়াজী, সাবেক মেয়র মোস্তফা কামাল, হাজীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আবদুল মান্নান খান, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক অধ্যক্ষ ড. মো. আলমগীর কবির পাটওয়ারী, ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সচিব অধ্যক্ষ মাও. নজরুল ইসলাম তালুকদার, হাজীগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক হুমায়ুন কবির সুমন, সদস্য সচিব মোস্তফা কামাল সুমন, সি, যুগ্ম আহবায়ক শুক্কুর আলম বেপারী, সাহিদুল ইসলাম, সাবেক যুগ্ম সম্পাদক মিলন হোসেন মিলন, পৌর যুবদলের আহবায়ক মারুফ খান রাসেল, সদস্য সদস্য সচিব নাজমুল হাসান রাজন, উপজেলা ছাত্রদলের আহাবায়ক ফয়সাল হোসাইন, পৌর ছাত্রদলের সদস্য সচিব দীন ইসলাম টগর প্রমূখ।

জানাজার নামাজ শেষে এম এ নাফের শাহরকে পারিবাকির কবরস্থানে দাফন করা হয়।

উল্লেখ্য, এম এ নাফের শাহ বুধবার দিবাগত রাত সাড়ে ৩টায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ মেয়ে, মাসহ অসংখ্য গুণগ্রাহী রেখেগেছেন। তিনি দীর্ঘ দিন কিডনি, ডায়াবেটিস সহ নানান রোগে আক্রান্ত ছিলেন।

এম এ নাফের শাহ হাজীগঞ্জের ২নং বাকিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, হাজীগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, সর্বশেষ তিনি হাজীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক পদে অধিষ্ঠ ছিলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত