
নুরুল হক নুরকে প্রতিমন্ত্রী দেয়ায় চাঁদপুরে মিষ্টি বিতরণ
Link Copied Successfully!


গণঅধিকার পরিষদের সভাপতি নরুল হক নুর এমপিকে দুইটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়ায় চাঁদপুরে এক মণ মিষ্টি বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় চাঁদপুর বাস স্ট্যান্ডে এলাকায় পথচারী, ব্যবসায়ী ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
এসময় জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহবায়ক ও চাঁদপুর-৩ আসনের মনোনীত প্রার্থী সাংবাদিক মো. জাকির হোসেন জানান, ভিপি থেকে মন্ত্রীত্ব – গণঅধিকার পরিষদের ত্যাগ ও পরিশ্রমের ফসল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান ও নবাগত প্রধানমন্ত্রী তারেক রহমান গণঅধিকার পরিষদের সভাপতিকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়ায় কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি।










