চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের কার্যকরী কমিটি গঠন সভাপতি কাদের পলাশ সম্পাদক তালহা জুবায়ের

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ১৫, ২০২৬ | ৯:০২
Link Copied Successfully!

চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের ২০২৬-২৭ সেশনের কার্যকরী পরিষদ গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন স্টার নিউজ টেলিভিশনের স্টাফ রিপোর্টার কাদের পলাশ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এখন টেলিভিশনের স্টাফ রিপোর্টার তালহা জুবায়ের।

রোববার শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের চতুর্থ তলায় অবস্থিত ফোরামের নিজস্ব কার্যালয়ে সংগঠনের নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক ও সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন। এ সময় পূর্বের কমিটি নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন। এর আগে গত ১০ জানুয়ারি চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের বার্ষিক সাধারণ সভায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় সভাপতি কাদের পলাশ ও সাধারণ সম্পাদক তালহা জুবায়ের নির্বাচিত হন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন: সিনিয়র সহ-সভাপতি মুনাওয়ার কানন (মাই টিভি), সহ-সভাপতি ওয়াদুদ রানা (বৈশাখী টিভি), যুগ্ম সাধারণ সম্পাদক খোকন কর্মকার (নিউজ-২৪), সাংগঠনিক সম্পাদক মোরশেদ আলম রোকন (চ্যানেল আই), কোষাধ্যক্ষ নেয়ামত হোসেন (একুশে টিভি), প্রচার ও দপ্তর সম্পাদক নজরুল ইসলাম আতিক (ডিবিসি নিউজ)।

বিজ্ঞাপন

কমিটির কার্যনির্বাহী সদস্যরা হলেন: শরীফ চৌধুরী (আরটিভি), রহিম বাদশা (বাংলাভিশন), আল ইমরান শোভন (চ্যানেল ২৪), রিয়াদ ফেরদৌস (জিটিভি) সোহেল রুশদী (বিজয় টিভি), ফারুক আহম্মদ (সময় টিভি), ইব্রাহীম রনি (যমুনা টিভি)।

এদিকে নবনির্বাচিত কার্যকরী কমিটির সদস্যবৃন্দ চাঁদপুরের জনদুর্ভোগ, উন্নয়ন চিত্র ও বিভিন্ন অসঙ্গতি মানুষের সামনে তুলে ধরতে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসন, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দসহ সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেছেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ