ইঞ্জি. মমিনুল হকের সঙ্গে হাজীগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ১৫, ২০২৬ | ৪:১৬
Link Copied Successfully!

চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য ইঞ্জি. মমিনুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন হাজীগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে হাজীগঞ্জে সাংসদের ব্যবসায়িক কার্যালয়ে গিয়ে প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম ও সাধারণ সম্পাদক এনায়েত মজুমদারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় উপস্থিত সাংবাদিকদের সঙ্গে এক আন্তরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময়কালে ইঞ্জি. মমিনুল হক বলেন, আগামী এক মাসের মধ্যে হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলার বাজারকেন্দ্রিক এলাকায় মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও দখলদারদের বিরুদ্ধে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, “যারা মাদক ব্যবসা, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত, তাদের সঠিক তথ্য আমাকে দিন।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, সাব-রেজিস্ট্রার অফিস, ভূমি অফিস, ইঞ্জিনিয়ার অফিস, উপজেলা পরিষদ ও পৌরসভায় যেন কোনো ধরনের দুর্নীতি ও হয়রানি না থাকে, তা নিশ্চিত করা হবে। দালালচক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের কথাও জানান তিনি। পাশাপাশি সালিশি বৈঠকের নামে প্রতারণা ও ভোগান্তি বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে উল্লেখ করেন।

নব-নির্বাচিত এই সাংসদ বলেন, মুক্তিযোদ্ধা ও হাজীগঞ্জ প্রেসক্লাবের জন্য নির্ধারিত স্থানে স্থায়ী বসার ব্যবস্থা করা হবে। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও হাজীগঞ্জ বাজারের যানজট নিরসনে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার আশ্বাস দেন তিনি। “কাউকে অন্যায়ভাবে হয়রানি করা যাবে না, তবে অপরাধ করলে তার বিচার নিশ্চিত করা হবে,” যোগ করেন তিনি।

এ সময় বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য হাবিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক পাপ্পু মাহমুদ, অর্থ সম্পাদক মোহাম্মদ হাবীব উল্যাহ, সদস্য কামরুজ্জামান টুটুল, খন্দকার আরিফ, সম্মানিত সদস্য মোহাম্মদ কামাল হোসেন, সাইফুল ইসলাম সিফাত, পর্যবেক্ষক সদস্য জাহিদ হাসান ও সংবাদকর্মী মজিবুর রহমান রনি প্রমুখ। শুভেচ্ছা ও মতবিনিময় সভায় প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের সদস্য ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৫ আসনে বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে ১ লাখ ৮৫ হাজার ৪০৪ ভোট পেয়ে বিজয়ী হন ইঞ্জি. মমিনুল হক। তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১ লাখ ৯ হাজার ৭৪৪ ভোট বেশি পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে