
চাঁদপুর-২ আসনে বিএনপির দুই গ্রুপের সমাবেশ স্থগিত, উত্তেজনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা-বিজিবি-পুলিশ মোতায়েন
Link Copied Successfully!


চাঁদপুর-২ আসনের মতলব উত্তরের ছেঙ্গারচর বাজারে একই সময়ে বিএনপির দুই গ্রুপের সমাবেশ স্থগিত করে দিয়েছে প্রশাসন। উত্তেজনা পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত সেনা-বিজিবি-পুলিশ মোতায়েন করা হয়েছে বলে নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান।
পুলিশ জানায়, মঙ্গলবার দুপুর থেকে মতলব উত্তর উপজেলা প্রশাসন ও পুলিশ বিএনপির দুই গ্রুপের সাথে সমন্বয় করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। এই আসনে বিএনপি নেতা তানভীর হুদা মনোনয়ন পত্র চূড়ান্ত ভাবে বাতিল ঘোষণার পর মঙ্গলবার বিকালে ছেঙ্গারচর বাজারে ধানের শীষের পক্ষে সমাবেশের ডাক দেন। অপরদিকে বিএনপির প্রার্থী ড. জালাল আহমেদের নেতাকর্মীরা ভুন্ডল করতে একই স্থানে সমাবেশের ডাক দেয়। এতে ছেঙ্গারচর বাজারে পরিস্থিতি থমথমে সৃষ্টি হয়।










