আচরণ বিধি লঙ্ঘণ: চাঁদপুর-০৫ আসনে বিএনপি-ইসলামী আন্দোলনের দুই প্রার্থীকে শোকজ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ২৯, ২০২৬ | ৮:০৭
Link Copied Successfully!

নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘণ করায় চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতিকের প্রার্থী মো. মমিনুল হক ও ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতিকের প্রার্থী মোহাম্মদ আলী পাটোয়ারিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান (সিভিল জজ) নুরুল্লাহ সিদ্দিকী।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে চাঁদপুর-৫ আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যালয় থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়।

প্রাপ্ত তথ্যে জানাগেছে, বিএনপি মনোনীত ধানের শীষ প্রতিকের প্রার্থী মো. মমিনুল হক নির্বাচনী এলাকায় তার ছবি, ধাণের শীষ প্রতিক সংবলিত ‘জনাব ইঞ্জি: মমিনুল হক ভাইয়ের সালাম নিন, ধানের শীষে ভোট দিন’ লিখা যুক্ত রঙ্গিন প্লাস্টিকের পেস্টুন গাছে সাটিয়েছেন। যা গত ২৭ জানুয়ারি নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটি কর্তৃক সরেজমিন পরিদর্শনকালে পুলিশ, সেনা সদস্যদের উপস্থিতিতে কমিটির দৃষ্টিগোচর হয়। এছাড়াও নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে এরকম কয়েকটি রঙ্গিন পেস্টুন দেখাগেছে। যা নির্বাচনি আচরণ বিধি লঙ্ঘন ও শাস্তিযোগ্য অপরাধ।

বিজ্ঞাপন

একই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতিকের প্রার্থী মোহাম্মদ আলী পাটোয়ারি নির্বাচনী এলাকায় তার ছবি, হাতপাখা প্রতিক সংবলিত ‘আলহাজ¦ মোহাম্মদ আলী পাটোয়ারিকে হাতপাখা মার্কায় ভোট দিন’ লিখা যুক্ত রঙ্গিন পোস্টার দেয়ালে ব্যবহার করেছেন। যা গত ২৭ জানুয়ারি নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটি কর্তৃক সরেজমিন পরিদর্শনকালে পুলিশ, সেনা সদস্যদের উপস্থিতিতে কমিটির দৃষ্টিগোচর হয়। এছাড়াও নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে এরকম কয়েকটি রঙ্গিন পোস্টার দেখাগেছে। যা নির্বাচনি আচরণ বিধি লঙ্ঘন ও শাস্তিযোগ্য অপরাধ।

এমন পরিস্থিতিতে উভয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনি আচরণ বিধি লঙ্ঘনের দায়ে উক্ত অপরাধ বিচারের জন্যে আমলে নেওয়া হবে না অথবা আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে পূর্ণাঙ্গ অনুসন্ধানঅন্তে লিখিত সুপারিশসহ বাংলাদেশ নির্বাচন কমিশন বরাবর প্রতিবেদন প্রেরণ করা হবে না, তদমর্মে কমিটির অস্থায়ী কার্যালয় তথা হাজীগঞ্জ সিভিল জজ আদালত, চাঁদপুর (জেলা জজ আদালত ভবন, চাঁদপুর) এ আগামী ২ ফেব্রুয়ারি সোমবার বেলা ১১টা থেকে দুপুর ১২টায় নিজে বা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিতভাবে কারণ দর্শানোর জন্য আপনাদেরকে নির্দেশ প্রদান করা হলো। ব্যর্থতায় আপনাদের বক্তব্য ব্যতিরেকে উপযুক্ত আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বাংলাদেশ নির্বাচন কমিশন বরাবর প্রতিবেদন প্রেরণ করা হবে।

উভয় কারণ দর্শানোর নোটিশ অতিসত্বর জারি করে জারির প্রতিবেদন অত্র কার্যালয়ে প্রেরণ করার জন্য হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে নির্দেশ প্রদান করা হয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ মতলবে মেঘনা লাইফ ইন্সুইরেন্সের ৩০ লক্ষ টাকার মৃত্যু দাবী চেক হস্তান্তর অনুষ্ঠান কালিকাপুর উবির ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জাল, মাদক ও বেপরোয়া নৌযান: চাঁদপুরে দুই মাসে নৌ পুলিশের ৮১ মামলা হাজীগঞ্জ ২০ পিচ ইয়াবাসহ বাবা ছেলে গ্রেপ্তার হাজীগঞ্জে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন