চাঁদপুরে একাধিক ব্যাংকে তারল্য সংকট, টাকা উত্তোলনে ভোগান্তিতে কয়েক লাখ গ্রাহক

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ১১, ২০২৬ | ৯:৩০
Link Copied Successfully!

চাঁদপুরে একাধিক ব্যাংকে তারল্য সংকটে কয়েক লাখ গ্রাহক। দীর্ঘ দেড় বছর ধরে টাকা উত্তোলনে ভোগান্তির পাশাপাশি দৈনন্দিন জীবনমানে হিমশিম খাচ্ছে আমানত রাখা গ্রাহকেরা। প্রতিনিয়ত গ্রাহকদের তোপের মুখে পড়েন ব্যাংক ব্যবস্থাপকেরা।

এদিকে একসাথে সব গ্রাহক টাকা উত্তোলন না করা, সঠিক বিনিয়োগ ও সরকারের মনিটরি করার পরামর্শ অর্থনীতি বিশ্লেষকদের।

সরজমিনে হাজীগঞ্জ বাজারের স্যোসাল ইসলামী ব্যাংকে গিয়ে দেখা যায়, ‘গ্রাহক স্যোসাল ইসলামী ব্যাংকের ম্যানেজারের সাথে ফোনে কথা বলছেন। ব্যাংকে টাকা আছে কি না? টাকা থাকলে সে আসবে।’

বিজ্ঞাপন

Ñ এভাবেই গ্রাহকের টাকা দিতো না পারায় প্রতিনিয়ত গ্রাহকদের মুঠফোনে সামলাচ্ছেন চাঁদপুরের হাজীগঞ্জ বাজারের স্যোসাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক। আর যারা আসছেন লাখ টাকার চেক নিয়ে, তাদেরকে কখনও ৫, কখনও ১০ হাজার টাকা দিয়ে আবার কাউকে না দিয়ে খালি হাতে ফেরত পাঠান।

সুনসান নিরবতা জেলার বাণিজ্যিক শহর হাজীগঞ্জ বাজারের পদ্মা ব্যাংক শাখায়। এখানে ৪ হাজার গ্রাহকের মধ্যে ৭/৮ গ্রাহকের কাছে আটকে আছে ৮ কোটি টাকা। আর গ্রাহকের জমা আছে প্রায় ৩৬ কোটি টাকা। প্রতিনিয়ত টাকার জন্য এসে দুই বছর ধরে শূন্য হাতে ফিরতে হচ্ছে গ্রাহকদের।

ব্যাংক থেকে আমানতকৃত টাকা চাহিদা ও সময়মতো উত্তোলন করতে না পেরে পরিবার-পরিজন নিয়ে বেকায়দায় পড়েছেন গ্রাহকেরা।

বিজ্ঞাপন

হাজীগঞ্জ বাজারের বাসিন্দা প্রবাসীর স্ত্রী খাদিজা বেগম বলেন, ‘এক বছর পর্যন্ত ব্যাংকে লেনদেন করতে পারতেছি না। ন্যাশনাল ব্যাংকের অবস্থা খুবই খারাপ। টাকা উঠাইতে গেলে ওরা টাকা দিতে পারতেছে না। কখনও দিতে পারতেছে না, কষনও ৫ হাজার টাকা দেয়, লাখ লাখ টাকার লেনদেন- ওরা দেয় পাঁচ হাজার অথবা দিচ্ছে না।

এতে আমাদেও সংসার খরচ চলে না। বাচ্চাদেও পড়ালেখার খরচ চালাইতে পারি না। ব্যাংকে টাকা রাখছি তো সংসারের সুবিধা-অসুবিধার জন্য।’

মাদ্রাসার শিক্ষক রফিকুল ইসলাম বলেন, ‘এখন আসলে সত্য কথা হলো আস্থার অভাব। আমার এই ব্যাংকগুলোর টাকা যেমন স্যোসাল, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, স্যোসাল ইসলামী ব্যাংক- এসব ব্যাংকে আমাদেও কিছু টাকা আছে- এখন আস্থার সংকট। আমরা ভয়ে আছি- হয়তো পাবো কিনা?’

কালচোঁ গ্রামের গৃহবধু নাজনীন বেগম বলেন, ‘যে পরিমাণে টাকা আছে আমাদেরকে এই পরিমাণে দেয় না টাকা। কিছু কম দেয়। তিনভাগের একভাগ দেয়। বাজে সময় দেয় না।’

পদ্মা ব্যাংকে আসা গ্রাহক ইশরাত জাহান বলেন, ‘আগে একটা ডিপিএস ছিল। ওই ডিপিএসটা মেয়াদপূর্তি হবার পর টাকা দিতে পাওে না। কয়েকদিন লাইগা ঘুরছি, ওনারা উল্টা টালবাহানা করতে। ওনি আমাওে উল্টা লকাপে ঢুকাইনোর ব্যবস্থা নিবে বলে। পরে বাধ্য হয়ে কি করবো- পওে টাকাটা আবার পুনরায় এফডিআর করে ফেলেছি- পৌনে ছয় বছর মেয়াদে।’

ন্যাশনাল ব্যাংকে আসা গ্রাহক নুরুন নাহার বলেন, ‘টাকা উঠাইতে আসছি, টাকা দেয় না আরকি। টাকা তো আছেই এক লাখ টাকার উপরে। এখন বলছি যে, ৫ দেক, ১০ দেক – জীবনতো বাঁচান লাগবো। ওরাতো দেয় না। সংসারও চালাইতে পারি না, ঋণও দিতে পারি না। কী করবো, হাজব্যন্ড আইছে ৫ মাসের ছুটিতে। এখন চলতে পারি না।’

জেলার ন্যাশনাল ব্যাংক, পদ্মা ব্যাংক, ফাস্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক, এক্সজিম ব্যাংক, স্যোসাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, এবি ব্যাংক, বেসিক ব্যাংক, ইউনিয়ন ব্যাংকের শাখাগুলোর গ্রাহকেরা চরম ভোগান্তিতে রয়েছে।

সম্প্রতি পাঁচ ইসলামী ব্যাংকগুলোকে ‘সম্বলিত ইসলামী ব্যাংক’ ঘোষণা করায় কিছুটা স্বস্তি ফিরলেও বাকী ব্যাংক গ্রাহকেরা রয়েছেন অনিশ্চয়তায় আর ব্যবস্থাপকেরা পড়ছেন বিপাকে।

হাজীগঞ্জ বাজারের পদ্মা ব্যাংকের ম্যানেজার বলেন, ‘আমাদের পদ্মা ব্যাংকে দীর্ঘদিন থেকেতো সংকট চলতেছে। আমরা যদি নেক্সট গর্ভমেন্ট যদি টাকা দেয়, ওখান থেকে পাই, তাহলে আমরা সলব করতে পারবো। কিছু টাকা পয়সা দিতে পারবো। আমরা এখন রিকোভারীর উপরে আছি, রিকোভারী যতটুকু হয়, সেটার উপরে বর্তমানে আমরা চলতেছি।

আমরা জিরো পর্যায়ে এসেছি। ডিপিএস যে কটা টাকা ছিল, ওটার উপরেই আমরা গ্রাহকদের টাকা দিচ্ছি।’

হাজীগঞ্জ বাজারের ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ম্যানেজার বলেন, ‘আমাদের ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক যে গ্রাহকদের টাকা দিতে পারিনি। অনেক দীর্ঘদিন, আমরা এখন পাঁচটা ব্যাংক মিলে সম্বলিত ইসলামী ব্যাংকে রূপান্তরিত হয়েছে।

আমরা আশা করি, মাননীয় গর্ভনরের কথা মতে এই মাসের মধ্যেই ইনশাল্লাহ গ্রাহকদেরকে টাকা দিতে পারবো।’

চাঁদপুর বাসস্ট্যান্ডের ফয়সাল মার্কেটের স্যোসাল ইসলামী ব্যাংকের ম্যানেজার বলেন, ‘সবচেয়ে বড় যে সুবিধা, সেটা হলো পাঁচটা ব্যাংক মিলে আমাদের একটা সরকারী ব্যাংক সম্বলিত ইসলামী ব্যাংক হইছে। যার কারণে মানুষের আস্থা আগের চেয়ে অনেক ফেরত আসছে, বিশ^াসটা আর একটু বাড়ছে। যার কারণে ব্যাংকে গ্রাহকের উপস্থিতি কম। আর যারা আসে আমরা সাধারণত কাউকে ফেরত দেইনা। আমরা ৫ হাজার পারি, ১০ হাজার, ১৫ হাজার দেয়ার চেষ্টা করি। হয়তো চাহিদা মাফিক দিতে পারি না। কোন মানুষকে, কোন গ্রাহককে এই পর্যন্ত খালি হাতে ফেরাইনি।’

হাজীগঞ্জ বাজারের স্যোসাল ইসলামী ব্যাংকের ম্যানেজার বলেন, ‘আমাদের টাকা দিতে হবে। দেন না কেন? এই সেই বিভিন্নভাবে আমাদেরকে প্রশ্নের সম্মুখীন হইতে হইতে আমরা যে আমাদের কার্যক্রম রেগুলার হবে- তখন আমরা টাকা দিতে পারবো- এভাবেই মানুষকে আমরা সম্মতি জানাচ্ছি। সবাইকে আমরা বলছি – গর্ভমেন্ট স্টেপ নিচ্ছেন, ওনারা এটা সরকারী ব্যাংকে পরিপূর্ণ সরকারী ব্যাংক- আশা করি আপনাদের টাকা গর্ভমেন্টের নীতিমালানুযায়ী দিবে- এই বলেই আমরা গ্রাহকদের বুঝাইয়েছি।)

দেশ স্বাধীনের পর কোন ব্যাংক দেউলিয়া হয়ে যায়নি। গ্রাহকদের আস্থা ও ধৈর্য্য রাখার পাশাপাশি ব্যাংক কর্তৃপক্ষকে সঠিক বিনিয়োগ ও সরকারের মনিটরি বাড়ানোর পরামর্শ এই অর্থনীতি বিশ্লেষকের।

চাঁদপুর সরকারী কলেজের অর্থনীতি বিভাগীয় প্রধান মোহাম্মদ খোরশেদ আলম বলেন, ‘আসলে এটি শুধু চাঁদপুরের দৃশ্য নয়, এটি আমাদের সারাদেশেরই দৃশ্য। আমরা দেখি স্বাধীনতা পরবর্তী সময়ে কোন ব্যাংকেই একেবারেই দেউলীয়া হয়ে যায় না। সাময়িক সময়ের জন্য তারা বিভিন্ন ধরণের ক্রাইসিসে পড়ে। আমার বিশ^াস যদি গ্রাহকের আস্থা রাখে ব্যাংকগুলোর উপরে, ধৈর্য্য রাখে, সরকার এই বিষয়ে মনিটরিং কওে, গ্রাহকদের যে আমানতকৃত অর্থ সেটি সঠিক পারপাসে যদি বিনিয়োগ করা হয়, তাহলে আমার বিশ^াস এ ধরণের সমস্যা ধীরে ধীরে উত্তোলন হবে।

তা ছাড়া গ্রাহক যদি একসাথে সকলেই, আমরা জানি যে রিউমারেও গ্রাহক প্রভাবিত হয়। সে ক্ষেত্রে গ্রাহক একসাথে তার আমানত কৃত অর্থ উত্তোলন করতে যায়- সেজন্য ব্যাংক ক্রাইসিসে পড়ে।’

জেলায় মোট ৬ টি সরকারি ব্যাংকের শাখাসহ ২শ ৫০’র মতো ব্যাংকের শাখা রয়েছে। বেশিরভাগ ব্যাংকগুলোতে আমানতের টাকা দিতে না পারলেও রেমিড্যান্স, সঞ্চয়পত্র ও পেনশনের টাকা দেয়া হয়ে থাকে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে আটক ৩৫৬ কিশোর, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ