মতলবে ৫ শতাধিক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ১১, ২০২৬ | ৯:১০
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার দেড় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের ৫ শতাধিক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে মজুমদার ফাউন্ডেশনের বৃত্তি প্রদান করা হয়েছে।

শনিবার (১০জানুয়ারী) দুপুরে উপজেলার ঘিলাতলী সামাদিয়া কামিল মাদ্রাসা হলরুমে মজুমদার ফাউন্ডেশনের অর্থায়নে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন এবং মেধাবীদের হাতে সার্টিফিকেট ও বৃত্তির নগদ অর্থ তুলে দেন

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল বিভাগের চেয়ারম্যান ডা. মাহমুদা আক্তার। অনুষ্ঠানের শুরুতে আমেরিকা থেকে মুঠোফোনে বক্তব্য রাখেন মজুমদার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ফারুক হোসেস মজুমদার।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ মিজানুর রহমান। অনুষ্ঠানের মূল বক্তব্য উপস্থাপন করেন নরসিংদী ইংলিশ ল্যাভে’র প্রতিষ্ঠাতা এনামুল কবির সরকার।

বারাবরের মতো এবারও স্থানীয় এলাকার সন্তান ও আমেরিকা প্রবাসীদের সংগঠন মজুমদার ফাউন্ডেশনের সহযোগী সংগঠন মতলবের মজুমদার ফাউন্ডেশন প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ১৫১ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫ শতাধিক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর মাঝে ৫ লক্ষাধিক টাকার শিক্ষা বৃত্তি প্রদান করেন। এছাড়াও কোরআন প্রতিযোগীতায় অংশ গ্রহনকারীদের উৎসাহীত করতে নগদ অর্থ প্রদান করা হয়।

মজুমদার ফাউন্ডেশণ বৃত্তি প্রকল্পের সভাপতি ফয়েজুর রহমান মজুমদারের সভাপতিত্বে এবং বৃত্তি প্রকল্পের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহমুদুল হাসানের সঞ্চালনায় বৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ঘিলাতলী সামাদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আবুল বাশার, নারায়নপুর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক জহিরুল ইসলাম, ধনারপাড় দাখিল মাদ্রাসার সুপার আমিমুল এহসান মজুমদার, মতলব দক্ষিণ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সোহরাব হোসেন,সুপ্রীম কোর্টের আইনজীবী এড. কাজী ফখরুল ইসলাম প্রমূখ।

বিজ্ঞাপন

এ সময় প্রধান অতিথি’র বক্তব্যে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল বিভাগের চেয়ারম্যান ডা. মাহমুদা আক্তার

বলেন, ভবিষ্যতেও দরিদ্র ও মেধাবীদের সহযোগিতার ক্ষেত্রে আমাদের মজুমদার ফাউন্ডেশনের কার্যক্রম চলমান থাকবে ইনশাআল্লাহ্।’

তিনি মেধাবী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমাদের মতো মেধাবীরাই একদিন সমাজ ও রাষ্ট্রের ব্যাপক পরিবর্তন আনতে পারবে তোমাদের প্রতি সে বিশ্বাস আমি রাখি ।’

সবার জন্য মানসম্মত বা যুগোপযোগী শিক্ষা সুনিশ্চিত করার জন্য সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্যে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ মিজানুর রহমান বলেন, মজুমদার ফাউন্ডেশনের এই বৃত্তি প্রদান শুধুমাত্র মেধাবী শিক্ষার্থীদেরকে আর্থিকভাবে সহযোগিতা নয় বরং তাদেরকে অনুপ্রেরণা, সাহস ও উৎসাহ প্রদান। বিগত বছরগুলোতে সমাজের অসচ্ছল জনগোষ্ঠীর শিক্ষার্থীরা যে কঠোর পরিশ্রম করে সফলতা অর্জন করেছে তার স্বীকৃতি হিসেবে এই ফাউন্ডেশনের পক্ষ থেকে মেধাবীদেরকে এই স্বীকৃতি প্রদান। আমরা চাই ভবিষ্যতে তারা দ্বিগুণ উৎসাহ ও উদ্দীপনা নিয়ে পড়াশোনায় গভীর মনোনিবেশ করে নিজের, পরিবারের, সমাজের ও সর্বোপরি দেশের ভাগ্য উন্নয়নে কাজ করবে। শিক্ষিত জনগোষ্ঠীই দেশের প্রধান চালিকা শক্তি। বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদেরকে তিনি সার্টিফিকেট অর্জনের পাশাপাশি ভালো মানুষ হিসেবে গড়ে উঠার এবং তাদের এই মেধাকে দেশের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান।

এ সময় বক্তারা আরো বলেন, মতলবের এই মজুমদার ফাউন্ডেশন উপজেলার দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষায় উৎসাহিত করতে ব্যাপক পরিসরে যেই আর্থিক সহযোগীতা করলো তা সত্যিই প্রশংসনীয়। সমাজের বিত্তবানরা যদি এই মজুমদার ফাউন্ডেশনের মতো সমাজের দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের পাশে দাড়িয়ে এভাবে সহযোগীতা করতো তবে মানসম্মত শিক্ষা নিশ্চিতের পাশাপাশি অসংখ্য দরিদ্র পরিবারের উপকার হতো। মজুমজার ফাউন্ডেশন তাদের সামাজিক অন্যান্য কাজে সহযোগীতার পাশাপাশি দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের পাশে দাড়ানো তাদের যে অভ্যাস তা তারা অব্যাহত রাখবে বলে আমরা আশা রাখছি।

অনুষ্ঠানে এই মজুমদার ফাউন্ডেশনের যারা মারা গেছেন, যারা অসুস্থ আছেন এবং সংগঠনের যারা প্রবাসে আছেন তাদের সকলের জন্য দোয়া করা হয়।ছবি ক্যাপশনঃ

মতলবে ৫ শতাধিক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করছেন অতিথিবৃন্দ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলবে ইসলামিক ফাউন্ডেশনের গণশিক্ষা কেন্দ্রে হরিলুট: কাগজে-কলমে হাজারো শিক্ষার্থী, বাস্তবে নেই অস্তিত্ব! ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে অ্যালার্ম ‘শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মিত হবে’ ছোট ভাইয়ের মৃত্যুর শোকে বড় ভাইয়ের মৃত্যু, একসঙ্গে জানাযা শেষে দাফন চাঁদপুরে বাকি না দেওয়ায় দোকানির বিরুদ্ধে থানায় অভিযোগ হাজীগঞ্জে নিজ উদ্যোগে ২ কিলোমিটার সড়ক সংস্কার করলেন ইউপি সদস্য পদপ্রার্থী সম্রাট প্রধানীয়া চাঁদপুরে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও লাইসেন্স বিহীন সিলিন্ডার গ্যাস বিক্রি , দুই প্রতিষ্ঠানকে জরিমানা কপ-৩১ সম্মেলনে যোগ দিতে আগামীকাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরে ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ২৭ নেতাকর্মী গ্রেফতার মতলব উত্তরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা চাঁদপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে মানববন্ধন অডিট ফি ও সিডিএফ ক্যাটাগরিতে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ চান্দ্রা বিকল্প কেন্দ্রীয় সমবায় সমিত মতলব উত্তরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা চাঁদপুর বড় স্টেশনে ছিনতাই করা ১৮ ভরি স্বর্ণালংকার ও টাকাসহ গ্রেপ্তার ৩ মতলব দক্ষিণে র‍্যালি ও আলোচনার মাধ্যমে সমবায় দিবস পালিত চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ৩৮ নেতাকর্মীসহ ৪৪ জন গ্রেফতার, ২৫ কিশোর আটক মতলব দক্ষিণে বিপ্লব ও সংহতি দিবসে আলোচনাসভা হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত শ্রেষ্ঠ সমবায়ী হিসাবে জাতীয় সমবায় পুরস্কার পাচ্ছেন মোঃ জসিম উদ্দীন মতলব দক্ষিণে প্রশাসনের বিপ্লব ও সংহতি দিবস পালিত