
মকবুল হােসেন সালেহা কৃষি উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে ধানের বীজ বিতরণ
Link Copied Successfully!


চাঁদপুরে কচুয়া উপজেলার গোহট দক্ষিণ ইউনিয়ন নাওপুরা বাজারে ১৬ নভেম্বর (সোমবার) ১লা অগ্রহায়ন বাংলাদেশ কৃষি দিবসে “মকবুল হোসেন সালেহা কৃষি উন্নয়ন ফাউন্ডেশন” এর উদ্যোগে উন্নত জাতের ধানের বীজ বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কচুয়া উপজেলা কৃষি অফিসার জনাব, সোফায়েল হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কচুয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জনাব, জাহাঙ্গীর আলম লিটন, এবং নাওপুরা ৫ নং ওয়ার্ডের মেম্বার জনাব, মমিনুল হক, ও মকবুল হোসেন সালেহার দুই ছেলে এ বি এম সেকান্দর ও মহসীন আহমেদ।
আরো উপস্থিত অনেক গণ্যমান্য ব্যক্তিগণের উপস্থিতিতে, উন্নত ধানের বীজ গ্রামের কৃষকদের মাঝে বিতরণ করা হয়।





























