সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে হাজীগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের শোক প্রকাশ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ৩০, ২০২৫ | ৯:৩১
Link Copied Successfully!

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে হাজীগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদ।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) হাজীগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি নিরব আহমেদ সাধারণ সম্পাদক সাকিব আহমেদ যৌথভাবে স্বাক্ষরিত এক শোকবার্তায় এই শোক প্রকাশ করা হয়।

শোকবার্তায় বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছিলেন এ ভূখণ্ডের মানুষের গণতান্ত্রিক আন্দোলনের এক অনন্য অনুপ্রেরণা। স্বৈরাচার, দমন-পীড়ন ও অবিচারের বিরুদ্ধে আপসহীন অবস্থান নিয়ে তিনি আজীবন যে সংগ্রাম চালিয়ে গেছেন, তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক উজ্জ্বল ও গৌরবময় অধ্যায় হয়ে থাকবে।

বিজ্ঞাপন

নেতারা আরো বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যু শুধু কোনো একটি দলের শোক নয়, এটি সমগ্র জাতির অপূরণীয় ক্ষতি।

তার অনুপস্থিতিতে দেশের রাজনীতিতে এক গভীর শূন্যতার সৃষ্টি হয়েছে। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তার দৃঢ়তা এবং জুলুম-নির্যাতনের বিরুদ্ধে তার অকুতোভয় অবস্থান ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতিবিদদের জন্য চিরকাল শিক্ষণীয় ও অনুকরণীয় হয়ে থাকবে।

হাজীগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের সর্বস্তরের নেতারা মহান আল্লাহ তায়ালার দরবারে মরহুমার রুহের মাগফিরাত কামনা করছেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনসহ বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছেন। মহান আল্লাহ তায়ালা বেগম খালেদা জিয়াকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি