ড. ইউনূসের নেতৃত্বে সুষ্ঠু নির্বাচন হবে: জয়নুল আবদিন

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ২৩, ২০২৫ | ৭:০৮
Link Copied Successfully!

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, আওয়ামী প্রেতাত্মাদের সঙ্গে আঁতাত করে যারা নির্বাচন ব্যাহত করতে চান, এতে কোনো লাভ হবে না। ড. ইউনূসের নেতৃত্বে একটি সুষ্ঠু নির্বাচন হবে।

রোববার (২৩ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয় বাস্তুহারা দল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফারুক বলেন, শেখ হাসিনা ৫ হাজার লোককে হত্যা করেছিল। বিনা কারণে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ের সামনে বালুর ট্রাক দিয়ে ঘেরাও করে রেখেছিল। বিদ্যুৎ, ইন্টারনেট, পানির সংযোগ বন্ধ করে রেখেছিল। কেউ তখন কোনো প্রশ্ন তোলেনি! অথচ খালেদা জিয়া বা তারেক রহমান কেউই মাথানত করেননি। তারা বিশ্বাস করতেন, একদিন এই দেশ ফ্যাসিস্টমুক্ত হবে। আজ সেই ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশে তারেক রহমানের জন্য আমরা অপেক্ষা করছি।

বিজ্ঞাপন

ভারতের উদ্দেশে ফারুক বলেন, শেখ হাসিনার জন্য যে রায় হয়েছে সেই রায় কার্যকর করতে হবে। যদি বাংলাদেশের সাথে বন্ধুত্ব রাখতে চান, তাহলে অনতিবিলম্বে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে।

তিনি আরও বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে সব কিছু ভুলে গিয়ে তারেক রহমান যা বলবেন তাই আমাদের শুনতে হবে। কে নমিনেশন পেল, কে পেল না- এসব বাদ দিয়ে দেশে যেন আর ফ্যাসিস্টের জন্ম হতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে।

সভায় আরও বক্তৃতা করেন বিএনপির যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদ প্রমুখ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত