১৪৮ বছরের ইতিহাসে যে রেকর্ড হয়েছে ২ বার, সেটাই করল বাংলাদেশ

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ২০, ২০২৫ | ২:১৪
Link Copied Successfully!

আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ চালকের আসনে আছে। দ্বিতীয় টেস্টের শুরু থেকেই চাপের মুখে রেখেছে সফরকারীদের। তবে এবার এক রেকর্ডও গড়ে ফেলেছে বাংলাদেশ। এমন রেকর্ড যা এর আগে টেস্ট ইতিহাসই দেখেছে মোটে ২ বার।

বাংলাদেশ এই টেস্টের শুরু থেকেই দারুণ ব্যাটিং করছে। শুরুটা অবশ্য ভালো হয়নি। ৯৫ রানে শুরুর ৩ ব্যাটারকে খুইয়ে খাদের কিনারে চলে গিয়েছিল বাংলাদেশ।

তবে মুশফিকুর রহিমের ব্যাটে সে চাপ থেকে মুক্ত হয় দল। তার সঙ্গী ছিলেন তখন মুমিনুল হক। তার সঙ্গে চতুর্থ উইকেটে বাংলাদেশ তোলে ১০৭ রান। দলীয় ২০২ রানে মুমিনুলের বিদায়ে ভাঙে এই জুটি, মুমিনুল বিদায় নেন ৬৩ রান করে।

বিজ্ঞাপন

এরপর মুশফিক জুটি বাধেন লিটনের সঙ্গে। দুজন মিলে পঞ্চম উইকেটে যোগ করেন ১০৮ রান। সকালের নড়বড়ে সময়টা খুব সহজেই পার করে দেন দুজনে। ১০৬ রান করে মুশফিকের বিদায়ে এই জুটি শেষ হয়।

এখান থেকে ব্যাটনটা হাতে নেন লিটন দাস। তিনি মেহেদী হাসান মিরাজের সঙ্গে মিলে ষষ্ঠ উইকেট জুটিতে তোলেন ১২৩ রান। আর তাতেই গড়া হয়ে যায় রেকর্ডটা।

ইনিংসের চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ উইকেটে শতরানের জুটি গড়ার বিরল নজির টেস্ট ক্রিকেটে এর আগে দেখা গিয়েছিল ২ বার। ১৯৭৯ সালে ভারত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম বারের মতো এই কীর্তি গড়েছিল। ২০২৩ সালে এই কীর্তি শ্রীলঙ্কার বিপক্ষে গড়েছিল পাকিস্তান। এরপর বাংলাদেশ নাম লেখাল এই রেকর্ডের পাতায়।

বিজ্ঞাপন

এক ইনিংসে তিনটি সেঞ্চুরি জুটি বাংলাদেশও খুব একটা দেখে না। নিজেদের ইতিহাসে এই পর্যন্ত এই কীর্তি ২ বারই দেখাতে পেরেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে ৬৩৮ রান করার ম্যাচে প্রথম, এরপর সে বছরই নিউজিল্যান্ডের বিপক্ষে এক ইনিংসে তিন সেঞ্চুরি জুটি দেখেছিল দল। এর ১২ বছর পর আবারও সেই কীর্তি গড়ল বাংলাদেশ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে