কচুয়ায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে জশনে জুলুছ ও বর্ণাঢ্য শোভাযাত্রা

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ সেপ্টেম্বর ১৪, ২০২৫ | ১০:৫১
Link Copied Successfully!

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে কচুয়ার নলুয়ায় জশনে জুলুছ বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে কচুয়া উপজেলার নলুয়া বাজার থেকে বর্ণাঢ্য র‌্যালিটি বের হয়ে মনোহরপুর,পালগীরি ও নলুয়ার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নলুয়া হাসপাতাল মাঠে এসে শেষ হয়। এতে আলহাজ্ব মুফতি আবুল হাশেম শাহ্ মিয়াজী নেতৃত্বে নানা শ্রেণি-পেশার হাজারো ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেয়।

জুলুছের শেষে রাতে দোয়া ও আলোচনায় বিশিষ্ট শিক্ষানুরাগী আমির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আল্লামা সৈয়দ বাহাদুর শাহ্ মুজাদ্দেদী।

প্রধান বক্তার বয়ান রাখেন, মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি সাবেক লেকচারার ড.মাওলানা মোঃ সাইফুল ইসলাম আযহারী। জশনে জুলুস উদ্বোধন করেন, মনোরপুর ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি মোঃ জহিরুল ইসলাম পাটোয়ারী। বিশেষ আকর্ষণ হিসেবে বয়ান রাখেন, প্রিন্সিপাল হাফেজ ক্বারী মুফতি সৈয়দ আলাউদ্দিন আযহারী।

বিজ্ঞাপন

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম, উদযাপন কমিটির সাধারন সম্পাদক ফয়সাল আহমেদ পাটওয়ারী।

পরে মিলাদ-কিয়াম, দোয়া ও মোনাজাত মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা