চাঁদপুর শিশু কল্যাণ ট্রাস্ট বিদ্যালয়ের

শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ডাস্টবিন বিতরণ করলো ক্লিন চাঁদপুর

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ সেপ্টেম্বর ১, ২০২৫ | ৬:৪৩
Link Copied Successfully!

স্বেচ্ছাসেবী সংগঠন ক্লিন চাঁদপুর এর উদ্যোগে চাঁদপুর শহরের বড় স্টেশন মাদ্রাসা রোডে শিশু কল্যাণ ট্রাস্ট প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ডাস্টবিন বিতরণ করা হয়েছে।  সকাল সাড়ে নয়টায় বিদ্যালয় মিলনায়তনে স্বেচ্ছাসেবী সংগঠন ক্লিন চাঁদপুরের নেতৃবৃন্দ, বিদ্যালয় এলাকার শিক্ষা অনুরাগী, শিক্ষার্থী ও শিক্ষকদের উপস্থিতিতে উক্ত শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এছাড়াও বিদ্যালয়ের ময়লা ডাম্পিং করার জন্য ডাস্টবিন প্রদান করা হয়।

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহাদাত হোসেন শান্ত।

সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন ক্লিন চাঁদপুর এর প্রতিষ্ঠাতা সভাপতি, রাজনীতিক ও ক্রিয়া সংগঠক এডভোকেট নুরুল আমিন খান আকাশ।

বিজ্ঞাপন

অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ তার বক্তব্যে বলেন, আমরা আমাদের সংগঠনের মাধ্যমে দীর্ঘদিন থেকে বিভিন্ন সেবামূলক কাজ করে আসছি। যার অনেক কিছুই ছিল অপ্রকাশ্যে। চাঁদপুর শহরকে একটি দূষণমুক্ত নিরাপদ ও নান্দনিক শহর হিসেবে গড়ে তুলতে আমাদের সংগঠনের কার্যক্রম সামনের দিনগুলিতে আরো বেগবান ভাবে করবে। যাতে চাঁদপুরের মানুষ প্রাণ খুলে বিশুদ্ধ নিঃশ্বাস নিতে পারে। তিনি শিশু কল্যাণ ট্রাস্ট প্রাথমিক বিদ্যালয় হতদরিদ্র শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ইবাদত কবুলের পূর্ব শর্ত। পরিষ্কার পরিচ্ছন্ন থাকাকে আল্লাহ পছন্দ করেন। তাই তোমাদের যার যতটুকু সামর্থ্য আছে কতটুকু সামর্থ্য দিয়ে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবা। ঘরবাড়ি, স্কুল এবং পাড়া মহল্লাকেও সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবা। এতে রোগ জীবাণুমুক্ত জীবন যাপনের মাধ্যমে সুস্থ দেহ সুস্থ মনের অধিকারী হতে পারবা। এই বিদ্যালয়ের সম্পর্কে আমি অনেক আগে থেকেই জানি। বিদ্যালয়ের অসহায় শিক্ষার্থীদের জন্য আমার সহযোগিতা ভবিষ্যতেও থাকবে।

 

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা