প্রকৌশল শিক্ষার্থীদের আন্দোলন জোরদার

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ আগস্ট ২৮, ২০২৫ | ৪:৫০
Link Copied Successfully!

তিন দফা দাবিতে প্রকৌশল শিক্ষার্থীদের আন্দোলন চলমান থাকবে বলে জানিয়েছেন প্রকৌশল অধিকার আন্দোলনের প্রেসিডেন্ট মোহাম্মদ ওয়ালিউল্লাহ। তিনি বলেন, বৃহস্পতিবার বিকাল ৫টায় ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্সের কাউন্সিল হলে সাংবাদিকদের উপস্থিতিতে একটি সভা অনুষ্ঠিত হবে, যেখানে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

বুধবার (২৭ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে শাহবাগ মোড়ের এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।

ওয়ালিউল্লাহ বলেন, আজ যমুনা অভিমুখে আমাদের যাত্রায় পুলিশের নেক্কারজনক হামলার নিন্দা জানাচ্ছি। আমাদের ৫০-এর বেশি প্রকৌশলী শিক্ষার্থী আহত হয়েছে। অনেকেই হাসপাতালে ভর্তি হয়েছেন। আমরা স্পষ্টভাবে উপদেষ্টাদের কাছে এই বিষয়টি তুলে ধরেছি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আমাদের তিন দফা দাবির কোনোটিই এখন পর্যন্ত পূরণ হয়নি। তাই আন্দোলন চলমান থাকবে। সারা দেশের প্রকৌশলী শিক্ষার্থীরা আজ শাহবাগে উপস্থিত হয়েছেন এবং পরবর্তী কর্মসূচি গ্রহণের জন্য প্রস্তুত রয়েছেন। তবে জনদুর্ভোগ এড়িয়ে আমরা কোনো জনদুর্গম কর্মসূচি চালু করব না।

মোহাম্মদ ওয়ালিউল্লাহ জানান, ‘আগামীকাল বিকাল পাঁচটায় ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্সের কাউন্সিল হলে সাংবাদিকদের জন্য সভা আহ্বান করা হবে। সেই সভায় আমরা ফিউচার কর্মসূচি ঘোষণা করব ইনশাল্লাহ।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং প্রকৌশলী অধিকার আন্দোলনের আহ্বায়ক মোহাম্মদ মেহেদী হাসান বলেন, একজন স্টুডেন্ট হিসেবে আমি আমার প্রিয় হাসনাত ভাই (হাসনাত আব্দুল্লাহ) ও সার্জিস ভাই (সার্জিস আলম)-এর ওপর ক্ষুব্ধ। আজ দুপুরে হাসনাত ভাই একটি পোস্ট শেয়ার করেছেন, যা দেখে আমি হতবাক। সম্ভবত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের উপস্থিতি সম্পর্কে অবগত নন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আজকের হামলার সময় আমার জুনিয়র দুই ছাত্রের পায়ে গ্রেনেডের স্প্রিন্টার ঢুকে তারা হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারজন শিক্ষার্থী আহত হয়েছেন।

এরপর জুবায়ের আহমেদ নতুন কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। বৃহস্পতিবার সব ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। কোনো ক্লাস বা পরীক্ষা হবে না।

প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি তিনটি হচ্ছে— ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশলী লিখতে না দেওয়া; ডিপ্লোমা প্রকৌশলীদের কাউকে পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত না করা এবং দশম গ্রেডের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে স্নাতক প্রকৌশলীদের সুযোগ দেওয়া।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ