কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে দীপু মনি

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ আগস্ট ২০, ২০২৫ | ১২:১৫
Link Copied Successfully!

গাজীপুর কাশিমপুর মহিলা কারাগারে বন্দী সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। মঙ্গলবার সকালে তাকে জেলার শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয় বলে নিশ্চিত করেছে কারা কর্তৃপক্ষ।

প্রত্যক্ষদর্শীরা জানান, এসময় তিনি মাস্ক পরা ছিলেন। নিউরোলজির বিশেষজ্ঞ চিকিৎসককে দেখানোর পর সাবেক এ মন্ত্রীকে আবারও কাশিমপুর মহিলা কারাগারে নেওয়া হয়।

কাশিমপুর মহিলা কারাগার জেল সুপার কাওয়ালীন নাহার জানান, জেল হাসপাতালে চিকিৎসকের পরামর্শে ডা. দীপু মনিকে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তার দেখাতে নেওয়া হয়েছিল। চিকিৎসা শেষে কড়া নিরাপত্তায় ফের তাকে কারাগারে আনা হয়েছে।

বিজ্ঞাপন

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ১৯ আগস্ট দীপু মনিকে গ্রেপ্তার হন। এরপর থেকে কারাগারেই আছেন আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক।

দীপু মনি জুলাই গণঅভ্যুত্থানের সময়ের বেশ কয়েকটি হত্যা মামলার আসামি। তাকে বেশ কয়েকবার রিমান্ডেও নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২