চাঁদপুরে মফলস্বল সাংবাদিকতায় হাতে খড়ি ১৬ ক্লাসের কর্মশালা সম্পন্ন

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ১২, ২০২৫ | ১০:১৮
Link Copied Successfully!
চাঁদপুরে এই প্রথম প্রত্যন্ত অঞ্চলে বসবাসরত সাংবাদিকতায় আগ্রহী এবং এই পেশায় যুক্ত আছেন এমন ৬০জনের অংশগ্রহণে ১৬ ক্লাসে মফস্বল সাংবাদিকতায় হাতেখড়ি প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।

শনিবার (১২ জুলাই) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চাঁদপুর সদর উপজেলা অডিটোরিয়ামে সমাপনী ক্লাসে দুটি নির্ধারিত বিষয় প্রশিক্ষণ দেন যমুনা টেলিভিশনের সাবেক সিনিয়র রিপোর্টার ও নিউজ প্রেজেন্টার শাহাদাত হোসেন এবং চ্যানেল ২৪ এর সিনিয়র সংবাদ উপস্থাপক মুহাম্মদ ইমতিয়াজ।

এর আগে গত ২৫ এপ্রিল চাঁদপুর সাংবাদিক সমবায় সমিতি লিমিটেডের আয়োজনে এই প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। প্রতি সপ্তাহের শুক্র ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই প্রশিক্ষণ কর্মশালায় জাতীয় গণমাধ্যমে বিভিন্ন পর্যায়ে কর্মরত প্রশিক্ষকগণ প্রশিক্ষণ প্রদান করেন।

বিজ্ঞাপন

কর্মশালায় সাংবাদিকতায় আগ্রহীদের প্রতিটি ক্লাসে হাতে কলমে প্রশিক্ষণের পাশাপাশি গ্রুপ ভিত্তিক বিভিন্ন কর্মসম্পাদন করানো হয়।

সমিতির সাধারণ সম্পাদক মো. মাসুদ আলম বলেন, জেলার প্রত্যন্ত অঞ্চলে যারা সাংবাদিকতায় আগ্রহী এবং বিভিন্ন গণমাধ্যমে সংযুক্ত আছেন তাদের পেশাগত দক্ষতা উন্নয়নের জন্য এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। কারণ তারা ইচ্ছে থাকলেও প্রশিক্ষণের সুযোগ পান না।

সমিতির সভাপতি মুসাদ্দেক আল-আকিব বলেন, সাংবাদিক সমিতি নামে আমরা নিবন্ধিত সংগঠন। এর উদ্দেশ্যে হচ্ছে আমার আর্থিকভাবে স্বাবলম্বি হওয়ার পাশাপাশি পেশাগত উন্নয়ন করা। সমিতির প্রতিষ্ঠার শুরুতে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য এই প্রশিক্ষণের আয়োজন করেছি। এটি অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা