প্রধান উপদেষ্টা-সিইসির বৈঠকের বিষয়ে জনগণকে জানানোর আহ্বান বিএনপির

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জুন ২৭, ২০২৫ | ৯:৩১
Link Copied Successfully!

প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনারের বৈঠকের বিষয়গুলো জনগণের সামনে উত্থাপনের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

আজ শুক্রবার বিকেলে গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের সাথে মতবিনিময়ে এসব কথা জানান তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বিএনপির ধারণা ফেব্রুয়ারিতে নির্বাচন বিষয়ে আলোচনা হয়েছে তাদের। দলটি মনে করছে নির্বাচন সংক্রান্ত প্রস্তুতি সেপ্টেম্বরের মধ্যেই নেওয়া সম্ভব।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সুযোগ নেই। এছাড়া জাতীয় নির্বাচন নিয়ে প্রায় সব দল একমত বলেও জানান সালাহউদ্দিন আহমদ। এসময় তিনি প্রত্যাশা জানান নির্বাচন নিয়ে নিরেপেক্ষতা বজায় রাখবে অন্তবর্তী সরকার।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে অথবা প্রধান নির্বাচন কমিশনের পক্ষ থেকে সংবাদ মাধ্যমকে কিছু জানানো হবে কী বিষয়ে আলাপ হলো, কী বিষয়ে বৈঠক হলো। সবাই আমরা এখন ধারণা করে নিচ্ছি, প্রধান উপদেষ্টা হয়তো তাঁর বার্তাটি প্রধান নির্বাচন কমিশনারকে জানিয়েছেন, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজান শুরু হওয়ার আগের সপ্তাহে নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রস্তুতি গ্রহণের বিষয়ে। যদি উভয় পক্ষ থেকে পরিষ্কার করা হয় জাতির সামনে, তাহলে আমরা আশ্বস্ত হবো।’

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২