কচুয়ায় জশনে জুলুছে মুসল্লীদের বিক্ষোভ

Default User
কচুয়া সংবাদদাতা
আপডেটঃ নভেম্বর ৬, ২০২০ | ১২:২১
Link Copied Successfully!

মহা পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে কচুয়ায় আনন্দ র‌্যালি ও ফ্রান্সে রাসুল (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার নলুয়া বাজার সংলগ্ন বালুর মাঠে জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটির আয়োজনে আ’লা হযরত ইমাম আহমেদ রেযা খাঁ (রহঃ) পাঠাগার ও ৯নং ইউনিয়ন যুব কমিটির সার্বিক সহযোগিতায় আনন্দ র‌্যালি ও বিক্ষোভ মিছিল বের করা হয়।

র‌্যালিটি সাহেদাপুর, মনোহরপুর, সুবিদপুর, কচুয়া ডাক বাংলো হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় নলুয়া বাজার সংলগ্ন বালুর মাঠে প্রথম অধিবেশন সমাপ্ত হয়।
দ্বিতীয় অধিবেশনে মনোহরপুর ফাজিল মাদ্রাসার সাবেক সহকারী অধ্যাপক আলহাজ্ব মাওলানা মুহাম্মদ শহীদুল্লাহ আল কাদেরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদী, নারায়ণগঞ্জ
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মাও. মোশারফ হোসেন হেলালী ঢাকা, আবুল কালাম হাশেম কচুয়া, দোয়াগীর হযরত মাওলানা গোলাম গাউছ আশরাফী এনায়েতপুর।
এসময় মাওলানা মুফতি মোহাম্মদ এবিএম সাদেক উল্লাহ, বিশিষ্ট সমাজ সেবক আব্দুল মতিন মাস্টার, শ্রীরামপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি নূরুল আলম মজুমদারসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের আশেকে রাসুল, ভক্ত, মুরীদীন ও সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা