শেখ হাসিনাকে ফেরাতে দিল্লিকে আবারও চিঠি দেওয়া হবে: পররাষ্ট্র উপদেষ্টা

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জুন ৩, ২০২৫ | ৭:৫৯
Link Copied Successfully!

বিচারের মুখোমুখি করতে শেখ হাসিনাকে ফেরাতে প্রয়োজনে আরেক দফা তাগাদাও দেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এ সময় তিনি আরো জানান, পুশ-ইন বন্ধে ভারতের সঙ্গে সংলাপ চায় বাংলাদেশ।

আজ মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এর আগে শেখ হাসিনাকে ফেরত চেয়ে পাঠানো চিঠির কোনো জবাব দেয়নি দিল্লি। বিচারের মুখোমুখি করতে শেখ হাসিনাকে ফেরাতে প্রয়োজনে আরেক দফা তাগাদাও দেওয়া হবে।’

বিজ্ঞাপন

পররাষ্ট্র মন্ত্রণালয়ে ওই ব্রিফিংয়ে উপদেষ্টা বলেন, পুশ-ইন নিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক পর্যায়ে আলোচনার চেষ্টা চলছে। সীমান্ত হত্যা নিয়ে প্রতিবাদ অব্যাহত রয়েছে বলেও জানান তৌহিদ হোসেন।

পুশ-ইনের ঘটনা অনাকাঙ্খিত উল্লেখ কোরে তৌহিদ হোসেন বলেন, এ নিয়ে ভারতের সঙ্গে চিঠি চালাচালি এখনও অব্যাহত রয়েছে। আগামী ৮ জুন দ্বিপাক্ষিক সফরে প্রধান উপদেষ্টা যুক্তরাজ্য যাচ্ছেন এবং সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি বৈঠকও করবেন।

ভারতের ট্রান্সশিপমেন্টসহ অন্যান্য সুবিধা বাতিল প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দিল্লির এসব সিদ্ধান্তে বাংলাদেশের কোনো ক্ষতি নয় বরং লাভই হয়েছে। এর ফলে নিজেদের সক্ষমতা আরো বাড়ছে।

বিজ্ঞাপন

তৌহিদ হোসেন বলেন, ‘আমরা আরেকটি চিঠি পাঠাবো, যেটাতে কিছু পদ্ধতির কথা আমরা আবারও উল্লেখ করব। কনস্যুলার আলোপ আলোচনার যে প্রক্রিয়া আছে, সেটাও আমরা ব্যবহার করার চেষ্টা করব।’

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে আটক ৩৫৬ কিশোর, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ