শেখ হাসিনাকে আন্তর্জাতিক বিধি মেনে ফেরানোর সুযোগ আছে: পররাষ্ট্র মন্ত্রণালয়

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মে ২৬, ২০২৫ | ৯:১৫
Link Copied Successfully!

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে আন্তর্জাতিক বিধি অনুযায়ী পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রুহুল আলম সিদ্দিকী। তিনি বলেছেন, আন্তর্জাতিক বিধি অনুযায়ী পদক্ষেপের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে।

ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব এ তথ্য জানান। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের আসন্ন জাপান সফর নিয়ে জানাতে আজ সোমবার ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন। এ নির্দেশ প্রতিপালনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পদক্ষেপের বিষয়ে সাংবাদিকেরা জানতে চাইলে ভারপ্রাপ্ত সচিব বলেন, ‘শেখ হাসিনাকে ফেরাতে আদালতের নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করব। তবে আদালতের নির্দেশনা দেশের মধ্যেই কার্যকরী হয়। আমরা আদালতের সিদ্ধান্ত দেশে দ্রুত কার্যকর করতে পারলেও দেশের বাইরে সেটা কার্যকর হয় না।’ তিনি বলেন, ‘বাংলাদেশের সীমানার বাইরে বাংলাদেশের কোনো আইন আমরা আদালত যেভাবে চাইবেন, সেভাবে ব্যবহার করতে পারব না, যতক্ষণ না যার বিরুদ্ধে কিংবা যে সংগঠনের বিরুদ্ধে অভিযোগ আছে, সে বা সেই সংগঠন দেশের ভেতরে না থাকে। সে ক্ষেত্রে আন্তর্জাতিক বিধি অনুযায়ী পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে এবং আমরা সেভাবে কাজ করছি।’

বিজ্ঞাপন

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় সন্তুষ্ট কি না জানতে চাইলে ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব বলেন, ‘এখানে সন্তুষ্টির বিষয় নেই। আমরা ইস্যু নিয়ে কাজ করি এবং তা যদি সমাধান হয়, তাহলে আমাদের সন্তুষ্টি থাকে।’

দুই দেশের মধ্যে বন্দিবিনিময় চুক্তি রয়েছে, সে চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সম্ভব কি না জানতে চাইলে রুহুল আলম সিদ্দিকী বলেন, সে ক্ষেত্রে উভয় দেশের সম্মতি থাকতে হবে। তাহলে সেটা সম্ভব হবে। দুই পক্ষ যতক্ষণ পর্যন্ত এ নিয়ে সম্মত না হবে, ততক্ষণ পর্যন্ত ফেরানো যাবে না। তিনি আরও বলেন, ‘আমরা চেষ্টা করছি, যাতে এ বিষয়গুলো সমাধান হয়।’

ভারতে বসে নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষ থেকে বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চালানো হচ্ছে—এ বিষয়ে সাংবাদিকেরা জানতে চাইলে ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব বলেন, ‘প্রতিবেশী দেশ থেকে বাংলাদেশের বিরুদ্ধে যারা প্রচারণা চালাচ্ছে, তা নিয়ে অবশ্যই আমরা ভারতের কাছে বলছি—তোমরা এটা প্রশ্রয় দিয়ো না। এটা সব সময় বলছি। তবে আমরা আলাদা করে তাদের ওইভাবে বলি না, সার্বিকভাবে বলি, যারা আমাদের সরকারবিরোধী, স্বার্থবিরোধী, তাদের তোমরা প্রশ্রয় দিয়ো না।’

বিজ্ঞাপন

ভারতের করা তালিকা অনুযায়ী পুশ ইন (ঠেলে দেওয়া) করা হচ্ছে কি না জানতে চাইলে রুহুল আলম সিদ্দিকী বলেন, যাঁদের পুশ ইন করা হচ্ছে, তাঁরা ওই তালিকায় আছেন কি না, যাচাই-বাছাই করে দেখতে হবে। তার আগে এটা নিয়ে নির্দিষ্ট কোনো কিছু বলা যাবে না। এটা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিজিবি সমন্বয় করে কাজ করছে।

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি